শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা
মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি কর্পোরেশন ১৯ জানুয়ারি-২০১৯ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন সভা করেছে।

আজ ৮ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় ওই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মো. আরসাদ হোসেনের সঞ্চালনায় ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ কামাল হোসেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মেহেদী হাসান, হেলথ্ অফিসার ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ডাঃ ফারহানা আখতার, গাজীপুরের সিভিল সার্জনের প্রতিনিধি ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার টিবি লেপ্রোসি (এমওটিবি) ডাঃ মাহমুদা আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস, সাংবাদিক মো. মজিবুর রহমান, সাংবাদিক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয়, ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুরা যাতে কোনোক্রমেই ভিটামিন ‘এ’ খাওয়া থেকে বাদ না পড়ে। এজন্য পত্রিকা ও টিভি চ্যানেলের মাধ্যমে এবং সিটি কর্পোরেশনের পক্ষ হতে মহানগরের বিভিন্ন এলাকায় মসজিদের মাইক দিয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে সবাই এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারে।

সভায় আরো জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে গাজীপুর সিটির দুইটি জোনে ২৭টি ওয়ার্ডে প্রায় ৯৬ হাজার ১১০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ১১ হাজার ২৪১জন শিশু এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সিদের সংখা হলো ৮৪ হাজার ৮৬৯জন শিশু রয়েছে। ক্যপসুল খাওয়ানোর জন্য ২৫৯টি কেন্দ্রে, ১৩ টি মোবাইল কেন্দ্র, ৬টি স্থায়ী কেন্দ্র এবং ৭টি ভ্যাকসিন ব্যাংক থাকবে।

সভায় গাজীপুরে কর্মরত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।

এর আগে সকাল ১০টায় একই কক্ষে ১৯ জানুয়ারি-২০১৯ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে সিটি কর্পোরেশন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আরসাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ কামাল হোসেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মেহেদী হাসান, গাজীপুর মেট্রোলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুভাশীষ ধর, সিটি কর্পোরেশনের হেলথ্ অফিসার ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ডাঃ ফারহানা আখতার, গাজীপুরের সিভিল সার্জনের প্রতিনিধি ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার টিবি লেপ্রোসি (এমওটিবি) ডাঃ মাহমুদা আখতার ও সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমূখ।

এসময় মহানগরের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, এতিম খানার শিক্ষক, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও সাংবাদিক ৫০জন উপস্থিত ছিলেন।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)