বৃহস্পতিবার ● ১০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুরুতর আহত শোয়েব মৃত্যু সাথে পাঞ্জালড়ে অবশেষে পরপাড়ে
গুরুতর আহত শোয়েব মৃত্যু সাথে পাঞ্জালড়ে অবশেষে পরপাড়ে
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ-বানিয়াচং সড়কের রাজাবাদ নামকস্থানে গত ২ জানুয়ারী বুধবার রাতে যাত্রীবাহী টমটম এবং মালবাহী ট্রলি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ করগাও ইউনিয়নের দত্তগ্রাম পাঠলী বুরুঙ্গা গ্রামের এবং জে,কে স্কুলের মার্কেটের ব্যবসায়ী শাহ্ শোয়েব উজ্জামান(৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কলেজে ভর্তি করা হয়। মাথায় প্রচুর পরিমান রক্তক্ষরন জনিত কারনে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট রাখা হয়। দীর্ঘ ৮ দিন মৃত্যুর সাখে পাঞ্জা লড়ে গতকাল বুধবার সন্ধ্যায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে পারিবারিক সুত্রে জানাগেছে (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শোয়েবের মৃত্যর সংবাদ নবীগঞ্জে ছড়িয়ে পড়লে তার পরিবার,আত্মীয়স্বজনসহ বন্ধু মহলে শোকের ছায়া বিরাজ করে।তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেনীপেশার মানুষ তার বাড়ীতে ভীড় জমান। আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় দত্তগ্রাম পাটলী শহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে লাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নবীগঞ্জ আলোকিত ব্যাচ ’৯৫ সংগঠনের সদস্য সদা হাস্যজ্বল ন¤্র স্বাভাবের বন্ধু সুলভ শোয়েবের মৃত্যুতে আলোকিত ব্যাচের সকল নেতৃবৃন্দের মাঝেও এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ