শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় উপজেলা নির্বাচনী হাওয়া বইছে : মাঠে মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় উপজেলা নির্বাচনী হাওয়া বইছে : মাঠে মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী
রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় উপজেলা নির্বাচনী হাওয়া বইছে : মাঠে মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী

---পলাশ বড়ুয়া, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমেজ কাটতে না কাটতে উপজেলা পরিষদ নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে। নৌকার প্রতীক নিয়ে কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। ক’দিন আগে নিরষ্কুশ সংখ্যা গরিষ্টতায় বিজয় লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। অন্যদিকে অপর বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা পরিষদ নির্বাচনে আসবে না বলে ঘোষণা দিয়েছেন ইতোমধ্যে। তাই সরকার দলের পক্ষ থেকে নৌকা মার্কা প্রতীক নিয়ে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে অনেকে মাঠে প্রচার-প্রচারণা ও ঢাকা কেন্দ্রিক লবিং শুরু করে দিয়েছে।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে উপজেলা পরিষদের নির্বাচন মার্চ মাসে করার ঘোষণা দিয়েছে। কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জে উপজেলা নির্বাচনের হাওয়া বইছে সর্বত্র। সম্ভাব্য প্রার্থীরা নৌকার প্রতীকের প্রার্থী হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
লাখ লাখ রোহিঙ্গা আশ্রিত জনগুরুত্বপূর্ণ উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মাঠে চষে বেড়াচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। তিনি উখিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান এবং সাবেক অডিট এন্ড একাউন্টস অফিসার।
উখিয়ার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও জে. চৌধুরী (জাফর আলম চৌধুরী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত এই বীর মুক্তিযোদ্ধা।
তিনি কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক হিসেবে আওয়ামী ঘরানার মধ্যে তাঁর একটি পরিচ্ছন্ন গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদিকে তাঁর সহধর্মীনি গত ৪ বছর ধরে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বড় ছেলে জিহান চৌধুরী বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোন প্রার্থী মাঠে না থাকায় নৌকা প্রতীক নিয়ে যিনি প্রার্থীতা করবেন তার জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটা সহজ হবে বলে মনে করছেন রাজনৈতিক নেতাকর্মীরা।
বিএনপি-জামায়াতের বিশাল একটি ভোট ব্যাংক উখিয়ায় থাকলেও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি না আসলে ভোটারেরা আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে তা এখনো পরিষ্কার হচ্ছে না। তবে এই উপজেলায় আওয়ামীলীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। কে হচ্ছেন নৌকার কান্ডারী তাও নেতাকর্মী ও সচেতন মহলের মাঝে রয়েছে নানা দ্বিধাদন্ধ।
সর্বশেষ আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হলে হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নির্বাচন করবে বলেও আভাস পাওয়া যাচ্ছে। তবে দেখার বিষয় কি হচ্ছে কক্সবাজারের এ অতিগুরুত্বপূর্ণ উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জেলা মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক জাফর আলম চৌধুরী বলেন, এই এলাকা বিএনপি-জামায়াত প্রবণ মৌলবাদী এলাকা ছিল। তিনি এও বলেন ১৯৯৯ সালে তাঁর প্রচেষ্টায় নিজ খরচে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ প্রথম গৃহ নির্মাণ ও আসবাবপত্র থেকে শুরু করে শিক্ষক নিয়োগ সম্পন্ন করেন। এই কলেজ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করে ¯œাতক পর্যায়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছে। যার ফলে ঘরে ঘরে আওয়ামী আদর্শের কর্মী ও সমর্থক সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে উখিয়ার আওয়ামী পরিবারের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমার পরিবার আওয়ামীলীগ করার কারণে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী বাড়ীঘর আগুন গিয়ে জ্বালিয়ে দেয়। উখিয়ায় প্রকৃতপক্ষে আমিই একজন স্বচ্ছ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মনোনয়ন পাওয়ার পক্ষে আমার অগ্রাধিকার রয়েছে।
পরিশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার আর্জি থাকবে গণমানুষের স্বার্থে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। মনোনয়ন পেলে ঐতিহাসিক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় তালিকাভুক্ত গেজেটধারী মুক্তিযোদ্ধা ও উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিকী সাংবাদিকদের বলেন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে সর্বস্তরের মানুষ সৎ, সাহসী ও যোগ্য প্রার্থী হিসেবে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করবে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)