শিরোনাম:
●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিজারিয়ানের সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ : আটক-২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিজারিয়ানের সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ : আটক-২
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিজারিয়ানের সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ : আটক-২

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ নগরীর একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতককে মেরে ফেলার অভিযোগ করেছে প্রসূতির পরিবার।ঘটনার পর প্রাইভেট হাসপাতাল মালিক পক্ষের দু’জনকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

আজ সোমবার (২১ জানুয়ারি) সকালে মৃত নবজাজকের ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার আগে রোববার (২০ জানুয়ারি) রাত ১২টার দিকে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের পরশ প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে।

নবজাতকের বাবা হারুন অর রশিদ জানান, রবিবার (২০ জানুয়ারি) সকাল থেকেই তার স্ত্রী জান্নাতের প্রসব ব্যথা শুরু হয়। রাত ১১টার সময় ব্যথা নিয়ে মহানগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের পরশ প্রাইভেট হাসপাতালে জান্নাতকে ভর্তি করা হয়। রাত ১২টার সময় সিজারের মাধ্যমে এক পুত্র সস্তানের জন্ম দেয় জান্নাত। কিন্তু আধা ঘণ্টা পর পরিবারের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত পুত্র সন্তান তুলে দেয়। মৃত ওই সন্তােেনর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি আরও জানান।

পরশ প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এবং সিজার করার সময় আঘাত পাওয়ার কারণে তার পুত্র সন্তান মারা গেছে অভিযোগ করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তদন্ত করে দায়ী হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।

এদিকে পরশ প্রাইভেট হাসপাতালের পরিচালক রেজাউল কবির মুরাদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘প্রচন্ড প্রসব ব্যথা নিয়ে ওই মহিলা (জান্নাত)কে হাসপাতালে ভর্তি করা হয়।’ পেটের ভেতর ২/১ দিন আগেই বাচ্চা মারা যাওয়ার কথা দাবি করে তিনি আরও বলেন, ‘ চিকিৎসক সিজারের মাধ্যমে মৃত বাচ্চা বের করে আনেন। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও অবহেলা নেই এখানে।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডা.একেএম আব্দুর রব এ ব্যাপারে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পরশ প্রাইভেট হাসপাতালের সরকারি কোনও রেজিস্ট্রেশন নেই। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথাও জানান সিভিল সার্জন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুরুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রাইভেট হাসপাতালের এ ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করছে,গটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মালিক পক্ষের দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আরও জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)