শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্স বিহীন ইটভাটাতে পোড়ানো হচ্ছে কাঠ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্স বিহীন ইটভাটাতে পোড়ানো হচ্ছে কাঠ
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্স বিহীন ইটভাটাতে পোড়ানো হচ্ছে কাঠ

---গাইবান্ধা প্রতিনিধি :: ড্রামসীটের চিমনির ধোঁয়ায় পরিবেশ ধুষিত হয় বলে বেশি উচ্চতার ইটের চিমনি বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এ নিয়মনীতি উপেক্ষা করে গাইবান্ধায় অনেক ইটভাটার মালিক এ আদেশ মানছে না। এখনও অল্প উচ্চতার ড্রামসীটের চিমনি ব্যবহার হচ্ছে বিভিন্ন ইটভাটায়। ফলে কালো ধোঁয়ায় কারনে পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে।
গাইবান্ধায় প্রতিবছরই ইটভাটার সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু এসব ভাটা স্থাপনে লাইসেন্স গ্রহণের কথা থাকলেও ইটভাটা মালিকেরা আমলে নিচ্ছে না। এভাবে ইটেরভাটা স্থাপন করা হলেও কোন পদক্ষেপই নেই প্রশাসনের পক্ষ থেকে। গত দুই এক বছরের মধ্যে ২/১ টি অবৈধ ইটভাটায় জরিমানা করা হলেও বেশির ভাগ ক্ষেত্রে অজ্ঞাত কারণ দেখিয়ে নিচ্চুপ থাকছে প্রশাসন।
তথ্যে জানা গেছে, ২০১৭ সালে তিনটি অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২০১৬ সালে কারো কোন জরিমানা করা হয়নি। তবে ২০১৫ সালে অবৈধ ইটভাটা মালিকদের কাছে জরিমানা আদায় করা হয় ২ লাখ ২০ হাজার টাকা। এধরণের ২/১ টি ঘটনা ঘটলেও আর বেশিকিছু করা হয়নি। সরকারি নীতিমালা অনুযায়ি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের ভিত্তিতে জেলা প্রশাসন ইটভাটা স্থাপনের লাইসেন্স প্রদান করে থাকেন। কিন্তু গাইবান্ধার কোন ইটভাটা মালিকই এসব শর্ত মানছে না।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গাইবান্ধায় গত ৩ বছরে মাত্র ২৭টি ইটভাটা মালিককে লাইসেন্স প্রদান করা হয়েছে। এরমধ্যে আগামী ২০২১ সাল পর্যন্ত ১৮টি ইটভাটার লাইসেন্সের মেয়াদ রয়েছে। বাকি ৯টির মেয়াদ উত্তীর্ণ হলেও ওই ইটভাটা মালিকরা তা আর নবায়ন করেননি। প্রশাসনের একটি সুত্র জানিয়েছে, বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ি এ পর্যন্ত জেলায় ১০১টি ইট ভাটা স্থাপন করা হয়েছে। আয় কর বিভাগের সুত্রে জানা গেছে, গত বছর তিনি অনুসন্ধান চালিয়ে দেখেছেন জেলার বিভিন্ন স্থানে ১৮৫টি ইটভাটা স্থাপন করা হয়েছে। এরমধ্যে ড্রামসীটের চিমনির ইটভাটাও রয়েছে কয়েকটি। তিনি বলেন, এসব অবৈধ ইটভাটা বন্ধে কেউ কোনো উদ্যোগ নেয়নি। এমনি একটি ড্রামসীটের চিমনির ইটভাটা রয়েছে সদর উপজেলার বল্ল¬মঝাড় ইউনিয়নের সাহারবাজার সংলগ্ন কাঁশদহ গ্রামে।
জেলা ইটভাটা মালিকের সভাপতি আব্দুল লতিফ হক্কানী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তিনি অবৈধ ইটভাটার মালিকদের সভাপতি নন। তিনিও বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন করার ক্ষেত্রে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এ ধরণের ইটভাটার সংখ্যা বাড়ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)