শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » আসুন পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগরী গড়ি : মেয়র লিটন
প্রথম পাতা » প্রধান সংবাদ » আসুন পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগরী গড়ি : মেয়র লিটন
শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসুন পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগরী গড়ি : মেয়র লিটন

---রাজশাহী প্রতিনিধি :: ‘আসুন আমরা সবাই মিলে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগরী গড়ি’ স্লোগানকে সামনে রেখে নগরী পরিচ্ছন্নকরণ ও মশা নিয়ন্ত্রণে ১৫ দিনব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নকরণ ও মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, অনেকেই নিজ বাড়ির পাশে ঝোঁপঝাড়, ড্রেন, নালা কোনো কিছুই পরিস্কার করেন না। নাগরিকদের এই অভ্যাস পরিবর্তন করতে হবে। বাড়ি ও আশপাশের সব কিছু পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু ড্রেন পরিস্কার রাখলে হবে না, আমাদের মনকেও পরিস্কার রাখতে হবে। মন যদি পরিস্কার না হয়, আমরা যদি সচেতন না হই, তাহলে পরিচ্ছন্ন নগরী গড়া কঠিন হবে।

পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্ব শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। এই দায়িত্বের অংশ হিসেবে আমরা আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। আমরা মূল কাজ করা করে দিবো। তবে এটা ধরে রাখার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের।

তিনি আরো বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধভাবে যানবাহন রেখে, দোকান তৈরি করে তীব্র যানজটের সৃষ্টি করা হচ্ছে। এতে নাগরিকদের দুর্ভোগ হচ্ছে। এ ব্যাপারে আমাদের যে করণীয় আছে, তা করতে চাই। একাজে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

মেয়র লিটন বলেন, মশা দ্রুত সময়ে ব্যাপকভাবে বংশ বিস্তার করবে। এটাকে আমরা নির্মুল করতে পারি না। তবে আমরা নিন্ত্রয়ণ করবো। নিন্ত্রয়ণের কাজটি প্রত্যেকটি ওয়ার্ডে করার নির্দেশ দেয়া হয়েছে।

মাদক ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্সের নীতির বিষয়টি উল্লেখ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। অচেতনতার কারণে আমাদের সন্তান মাদকে জড়িয়ে পড়তে পারে। তাহলে সর্বনাশ হয়ে যাবে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি সন্ত্রাসবাদ, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা সব সময় বলে আসছেন।

সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জামিলুর রহমান, মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. নওসাদ আলী প্রমুখ।

এ সময় প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন শেষে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় হাসপাতালের পরিচালক ও কলেজ অধ্যক্ষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে ক্রাশ প্রোগ্রামে উদ্বোধন করা হয়েছে। একইভাবে আজ একযোগে আরো ২৭টি ওয়ার্ডে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। বাকি দুইটি ওয়ার্ডে কাল উদ্বোধন করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)