শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাম মোর্চার সংবাদ সম্মেলন
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাম মোর্চার সংবাদ সম্মেলন
সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম মোর্চার সংবাদ সম্মেলন

 

 

ঢাকা:: ভোটারবিহীন নির্বাচনের দুই বছর পর ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে স্বৈরতান্ত্রিক নিপীড়নমূলক শাসন জোরদার করা হয়েছে

দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান

৫ জানুয়ারি ২০১৪-এর ভোটারবিহীন নির্বাচনের দুই বছর পূর্তি এবং সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনের প্রেক্ষিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গণতান্ত্রিক বাম মোর্চার বক্তব্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলন আজ ৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ২৩/২ তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়কারী অধ্যাপক আবদুস সাত্তার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্য সাইফুল হক, আবদুস সালাম, মোশরেফা মিশু, হামিদুল হক, ফখ্রুদ্দিন কবির আতিক প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ৫ জানুয়ারি ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত মহাজোট সরকারের দুই বছরে গণতান্ত্রিক অধিকারকে ক্রমাগত সংকুচিত করে দেশে এক স্বৈরতান্ত্রিক নিপীড়নমূলক শাসন কায়েম করা হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচন এবং গতবছর ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ধারাবাহিকতায় সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে প্রশাসনিক কারসাজি, বলপ্রয়োগ ও জালিয়াতির মাধ্যমে জনগণের ভোটাধিকারকে আরেকবার পদদলিত করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, দেশে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসনের বিপদ ক্রমে প্রবল হয়ে উঠছে। মহাজোট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। স্বাধীনভাবে মত প্রকাশ ও সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকারকেও  নানাভাবে হরণ করে চলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যকা–গুম-নির্যাতন রেওয়াজে পরিণত হয়েছে। বিচার ব্যবস্থাসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াকে নানাভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তারা বলেন, মহাজোট সরকার উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে বনবাসে পাঠিয়েছে। অথচ সীমাহীন দুর্নীতি, দুর্বৃত্তায়ন, ব্যাংক লুট, অর্থ পাচার, দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি অতীতের বিএনপি-জামায়াত জোট সরকারের মত বর্তমান সরকারেরও বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। উন্নয়নের নামে মহাজোট সরকার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রের মত পরিবেশবিধ্বংসী প্রকল্প বাস্তবায়ন করছে ভারতের সাথে যৌথভাবে। রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে বিপুল ব্যয়ে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে যা ঘনবসতিপূর্ণ বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপন করতে হবিগঞ্জে চা-বাগানে বংশপরম্পরায় বসবাসরত হতদরিদ্র চা-শ্রমিকদের তাদের কৃষিজমি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, এই অগণতান্ত্রিক ও গণবিরোধী শাসনের সুযোগে বাংলাদেশে জঙ্গিবাদী-মৌলবাদী তৎপরতার জমিন বিস্তৃত হচ্ছে। অতীতের বিএনপি-জামায়াত জোট সরকারের মত বর্তমান মহাজোট সরকারের কাছেও দেশ-জনগণের গণতান্ত্রিক কোন ভবিষ্যত নেই। এই অবস্থায় ভোটাধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা, জাতীয় সম্পদ রক্ষাসহ জনজীবনের সংকট নিরসনের দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রামে সংগঠিত হতে গণতন্ত্রমনা জনসাধারণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় ।  ৫ জানুয়ারি ২০১৪ সালের প্রহসনমূলক নির্বাচনের দুই বছর পূর্তিতে জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে আগামী ৬ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ ছাড়পত্র বাতিলের দাবিতে ১৩ জানুয়ারি পরিবেশ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।(প্রেস বিজ্ঞপ্তি)





ঢাকা বিভাগ এর আরও খবর

বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে

আর্কাইভ