শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ২৫ কলেজ শিক্ষার্থী হাসপাতালে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ২৫ কলেজ শিক্ষার্থী হাসপাতালে
শনিবার ● ২৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ২৫ কলেজ শিক্ষার্থী হাসপাতালে

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজ হোস্টেলের ২৫ শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই শিক্ষার্থীরা বাইরে থেকে পানি এনে পান করেন। এরপরই জ্বর, মাথা ও পেট ব্যাথাসহ বমি শুরু হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল শুক্রবার (২২ মার্চ) রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তারা। খোঁজ নিয়ে জানা যায়, ওই কলেজের ২২ শিক্ষার্থী হাসপাতালের ১৫নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আরও কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ সময় ওই শিক্ষার্থীরা বাইরে থেকে পানি এনে পান করেন। এরপর থেকেই তাদের জ্বর, মাথা ও পেট ব্যাথাসহ বমি শুরু হয়।। এভাবে একে একে ৩০ জন ছাত্রের একই ধরনের সমস্যা দেখা দেয়। পরে শুক্রবার রাত ১১টার দিকে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

নাসিরাবাদ কলেজের শিক্ষক রেজাউল করিম বলেন, রাতে বিদ্যুৎ ছিল না। হোস্টেলের ট্যাংকিতেও পানি ছিল না। কলেজ মসজিদের চাপকল থেকে পানি এনে পান করে শিক্ষার্থীরা। এরপরই সমস্যা দেখা দেয়। এখন ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সাদিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা সবাই পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা চলছে বলে আরো জানান তিনি।

এদিকে ময়মনসিংহে পানিবাহিত ডায়রিয়া রোগের প্রকোপ বাড়ছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে এ রোগে আক্রান্ত হয়ে সহ¯্রাধিক শিশু, নারী ও পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছে। রোগের কারণ অনুসন্ধানে সরেজমিনে কাজ করছে চারটি মেডিকেল টিম।

১১ মার্চ সিটি করপোরেশনের সরবরাহকৃত পানি পরীক্ষার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে লিখিত পত্র দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এরপর ময়মনসিংহ আঞ্চলিক পানি পরীক্ষাগারের পরীক্ষককরা কাজ শুরু করেন। এ সময় পরীক্ষায় ময়মনসিংহ সিটি করপোরেশনের পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর ‘ফিকাল কলিফর্ম’ নামক এক ধরনের ব্যকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। তাদের ধারণা, ক্ষতিকর এই ব্যাকটেরিয়ার কারণেই পানিবাহিত এ রোগের সৃষ্টি হতে পারে।

জনস্বাস্থ্য প্রকৌশল ময়মনসিংহের অঞ্চলিক পরীক্ষাগারের সিনিয়র ক্যামিস্ট মোঃ আনিছুর রহমান খান জানান, সিটি করপোরেশনের চিঠি পেয়ে ওইদিনই নগরীর পুলিশ লাইন, গলগন্ডা, খাগডহর, কাচিঝুলি, কাশর, ঢোলাদিয়াসহ ১০টি স্পট থেকে নমুনা পানি সংগ্রহ করেন তারা। ওই পানি পরীক্ষার পর ঢোলাদিয়া ও কাচিঝুলি এলাকার পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর ‘ফিকাল কলিফর্ম’ নামক এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।

পরীক্ষাগারের জুনিয়র ক্যামিস্ট শফিকুল ইসলাম জানান, সাধারণত পানিতে এ ধরনের ব্যাকটেয়ার থাকার কথা নয়। তবে ধারণা করা হচ্ছে, পানি সরবরাহ লাইনের লিকেজ থেকে ক্ষতিকর এ ব্যাকটেরিয়া পানিতে মিশে গেছে। এ সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুর রব বলেন, ‘শুনেছি পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। আমি রিপোর্ট দেখি নাই। তাই কিছু বলতে পারছি না।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, কাচিঝুলি ও ঢোলাদিয়া এলাকার পানিতে এ জীবাণু পাওয়া গেছে। এ দু’টি এলাকার মানুষ বস্তিবাসী। তাদের টয়লেট ও খাবার পানির চাপকল বা সরবরাহ লাইন খুব কাছাকাছি। এ কারণেও পানি দূষিত হতে পারে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে পানি এবং স্বাস্থ্য শাখার চারটি টিম সরেজমিনে কাজ করছে। ইতিমধ্যে পানি পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। যে দু’টি এলাকার পানিতে অল্প পরিমাণে ওই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে ওইসব এলাকাবাসীকে সরবরাহকৃত পানি পান না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে বলে আরো জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ