শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ভুমিকম্পের সময় আতংকে ৩ জনের মৃত্যু
প্রথম পাতা » জাতীয় » ভুমিকম্পের সময় আতংকে ৩ জনের মৃত্যু
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভুমিকম্পের সময় আতংকে ৩ জনের মৃত্যু

---

অনলাইন ডেস্ক :: বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে বাড়ি থেকে নামতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন মৃত ব্যক্তি আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।

অন্যদিকে রাজশাহীতে খলিলুর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের এর এক কর্মচারী মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক আনোয়ার আলী।

লালমনিরহাটের জেলার পুলিশ টিএম মুজাহিদুল ইসলাম জানিয়েছেন পাটগ্রামে একজনের মৃত্যু হয়েছে।

এই সবগুলো ক্ষেত্রেই আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন জেলায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়ে এখন হাসপাতালে রয়েছেন।

আরো অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আতংক ও হুড়োহুড়িতেই এসব আহতের ঘটনা ঘটেছে।

সিলেট ও চট্টগ্রাম থেকেও একই ধরনের খবর আসছে।

ঢাকার বংশালে একটি ভবন হেলে পড়েছে।

ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছিলো। তবে তারা আবার ফিরে গেছেন।

প্রকৌশলীরা ভবনটি পরীক্ষা করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
উৎসস্থল ইম্ফলে নির্মাণাধীন একটি ৬ তলা ভবন ধসে পড়েছে।

উদ্ধারকারী এই সংস্থাটি আরো জানিয়েছে শাঁখারিবাজারে একটি পরিত্যক্ত ভবনে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের দেয়ালে ফাটল ধরেছে।

ওদিকে ভূমিকম্পের উৎসস্থল ইম্ফলে নির্মাণাধীন একটি ৬ তলা ভবন ধসে পড়েছে।

সেখানকার পুলিশ বলছে, এখনো পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

কোলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন মনিপুরের সাথে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলাদেশে বিভিন্ন জেলায় ভোর পাঁচটার খানিক পরে ৬ দশমিক আট মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫৭ কিলোমিটার ।

ঢাকায় অনেকেই বলছেন এর আগে তারা এমন শক্তিশালী ধাক্কা অনুভব করেন নি।

এসময় ঢাকার বিভিন্ন স্থানে মানুষজনকে আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা গেছে।

ঢাকায় দিনের আলো ফোটার আগেই রাস্তা হটাত সরগরম হয়ে ওঠে তাদের উপস্থিতিতে।

উৎস এলাকাটিকে একটি ভূমিকম্প প্রবণ এলাকা বলা হয়।

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ২০১৫ সালে এপ্রিলে শক্তিশালী ভূমিকম্পে ৯ হাজারের মতো মানুষ মারা গেছে।

প্রায় ১০ লাখের মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

২০০৫ সালে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে আর এক ভূমিকম্পে ৭৫ হাজার মানুষ নিহত হয়।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ