শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

---
জীপুর জেলা প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ হল ধর্মপ্রাণ, তারা ধর্মান্ধ নয়৷ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না৷ জঙ্গিদের প্রশ্রয় দেয় না৷

৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামায়াত আয়োজিত বিশ্ব ইজতেমা মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার সেডিয়ামে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে আলোচনায় সভায় তিনি এ কথা বলেন৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অস্থির পরিবেশ তৈরির পেছনে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে৷ আমরা সব ঘটনা উদ্ঘাটন করেছি৷ সবাইকে আইনের আওতায় আনা হবে৷

মন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা বাংলাদেশের ঐতিহ্য৷ আমরা সর্বাত্মক প্রচেষ্টা করেছি৷ আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে এবং সর্বোপরি এলাকাবাসী তত্‍পর রয়েছে৷ আমি মনে করি, এই জামায়াত সুন্দরভাবে হবে৷ ধর্মপ্রাণ মুসলমান যারা আসবেন তারা জামায়াত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারবেন৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ৷

উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লার রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মইনুল রহমান চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রসাশন ও রাজনৈতিক নেতা কর্মীরা৷

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, জঙ্গিবাদীরা যেন অপকর্ম করতে না পারে সেজন্য কঠোরভাবে কাজ চলছে৷ আগে সরকার ইজতেমার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পালন করেনি৷ শেখ হাসিনার সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয়ভাবে ইজতেমার দায়িত্ব পালন করছেন৷

গাজীপুরের পুলিশ সুপার হারম্নন-অর-রশিদ সার্বিক প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে জানান, বুধবার থেকে ইজতেমায় বিভিন্ন সত্মরে বিভক্ত হয়ে পাঁচ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন৷ একটি প্রধান নিয়ন্ত্রণ কক্ষসহ মোট পাঁচটি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে৷ সেই সঙ্গে থাকবে ৬০টি সিসি টিভি, পাঁচটি পর্যবেক্ষণ টাওয়ার, বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ৷ এ ছাড়া ২০ জন ম্যাজিস্ট্রেট পালাক্রমে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন৷

যানজট নিয়ন্ত্রণের জন্য আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা এবং পূর্বে মিরের বাজার পর্যন্ত প্রতিটি পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন৷ সড়ক-মহাসড়কের পাশে কোনো হকার বা ফুটপাতে কোনো দোকান থাকবে না, বলেও জানান হারম্নন-আর-রশিদ৷

ডিআইজি মাহফুজুল হক জানান, জঙ্গি ধরতে ইজতেমায় বিজ্ঞানসম্মত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে৷ কেউ কোনো নাশকতা করলে রেহাই পাবে না৷

এবারও (২০১৬ সাল) বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে৷ প্রথম পর্ব ১৬ জেলা ০৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী ও দ্বিতীয় পর্ব ১৬ জেলা ১৫ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ এরই মধ্যে বিদেশি প্রায় ৪ হাজারসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন৷





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ