শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে কাঠবোঝাই ট্রাক উল্টে আহত-১৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে কাঠবোঝাই ট্রাক উল্টে আহত-১৩
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে কাঠবোঝাই ট্রাক উল্টে আহত-১৩

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের ফারুক পাড়ার শৈলপ্রপাত পর্যটন এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক উল্টে ১৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার ( ১ মে) সন্ধ্যা ৮ টার সময় বান্দরবান চিম্বুক সড়কের শৈলপ্রপাত পর্যটন এলাকার একটি ব্রিজের পাশে কাঠ বোঝাই ট্রাকটি পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা সবাই বান্দরবানের কাঠ শ্রমিক। তারা হলেন, শরিক (২৫), শাহাজাহান (৫০), সাহাবউদ্দিন (৩৫), কবির হোসেন (২৩), মমিন মৃধা (৩৫), রতন মল্লিক (৫০), একিনু মারমা (৩৫), আলী (৩০), ইমান হোসেন (৩৫), বাহাদুর (৩৪), আলী (২৭), রুহুল আমিন (২৬), নুরুল ইসলাম (৩৪)।
বান্দারবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানান, বান্দরবান শহরের অদূরে শৈল প্রপাত পর্যটন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পাহাড়ি নদীতে পড়ে গিয়ে 13 জনের মতো আহত হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা ৮ টার সময় শৈলপ্রপাত পর্যটন কেন্দ্রের পাশে এক‌টি ঝিরিতে কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন তাদের উদ্ধার করে বান্দারবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্য‌ক্তি‌দের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবানে মে দিবসে স্বেচ্ছাসেবকলীগ নেতাদের হামলায় ৪ শ্রমিক আহত

বান্দরবান প্রতিনিধি :: মহান মে দিবসে বান্দরবানে শ্রমিকদের উপর স্বেচ্ছাসেবক লীগের নেতার হামলায় ঠিকাদারসহ চার শ্রমিক আহত হয়েছে। বুধবার (১ মেয়ে) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক পরিচালিত নীলাচল সড়কে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন- নির্মাণ কাজের সাব-ঠিকাদার আবুল কাশেম (৪৫), মফিজুর রহমান (২৫), আবু সালাম (২৩), মোহাম্মদ মিজান (২৫)।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, বান্দরবানের জেলা প্রশাসন পরিচালিত পর্যটন স্পট নীলাচল সড়কে নির্মাণাধীন সড়কের উপর দিয়ে বাইক চালিয়ে যাবার সময় স্বেচ্ছাসেবকলীগের নেতাকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেন শ্রমিকেরা। এসময় শ্রমিকদের সঙ্গে স্বেচ্ছাসেবকলীগের নেতার বাকবিতন্ডার এক পর্যায়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন ফাহিমের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা শ্রমিকদের বেধড়ক মারধর করেন। এ ঘটনায় নির্মাণ কাজের সাব-ঠিকাদার আবুল কাশেমসহ ৪ জন আহত হন।
খবর পেয়ে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে, আহতদের মধ্যে গুরুত্বর আহত সাব ঠিকাদারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রমিক মাহাবুব, আমির হোসেন বলেন, স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে কয়েকজন কাজ চলমান অবস্থায় ভিটুমিনের উপরে মোটরসাইকেল উঠিয়ে দেন। বাধা দেয়ায় শ্রমিকদের চাঁদা দে বলে মারধর করেন। ফোন করে ১৫/১৮ জন লোক নিয়ে গিয়ে শ্রমিকদের পেটান।
নির্মান কাজের ঠিকাদারের ছোট ভাই শফিকুর রহমান বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে সে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবী করে। শ্রমিকরা বাঁধা দেয়ায় মে দিবসের মত দিনে শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় মামলা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের পর্যটন কেন্দ্র নীলাচল সড়কে স্বেচ্ছাসেবকলীগের নেতা ফারুকের নেতৃত্বে শ্রমিকদের মারধর করা হয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো এখনো পর্যন্ত কোন পক্ষের থানায় অভিযোগ পাওয়া যায়নি এবং মামলাও হয়নি





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান

আর্কাইভ