শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার
প্রথম পাতা » খুলনা বিভাগ » নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার

---ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার হয়েছে। বুধবার (১লা মে) ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার হয়েছে। জানা গেছে, ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার বাবু জোয়ারদারের আম বাগান সংলগ্ন নবগঙ্গা নদী থেকে স্বপ্নে পাওয়া কালী মুর্তী উদ্ধার করেছে এক বৃদ্ধা, তার নাম কল্যানী বিশ্বাস (৭০)। কল্যানী বিশ্বাস ও এলাকাবাসী সুত্রে যানা যায়, চাকলা পাড়ার মৃত. ধীরেন গোপাল বিশ্বাসের স্ত্রী কল্যানী বিশ্বাস গত ১০/১২ দিন ধরে গভীর রাতে স্বপ্নে দেখেন ঐ কালী মুর্তী তাকে বলছেন “আমি নবগঙ্গা নদীর সিড়িতলা ঘাটে আছি, আমাকে তুলে নিয়ে যাও” গভীর রাতে স্বপ্নে একথা শোনার পর কল্যনী বিশ্বাস ভয়ে কারো কাছে কিছু বলেনা। এক পর্যায়ে বুধবার সকালে কল্যানী বিশ্বাস তার নাতি ছেলে সোহাগ (২২)কে নিয়ে চাকলাপাড়ার নবগঙ্গা নদীর সিড়ি ঘাট এলাকায় তার মেজে মেয়ে অলকা, বৌমা মমতা ও তার ছেলে হিরোনকে নিয়ে কালী মুর্তীটি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কল্যানী বিশ্বাস তার স্বপ্নে দেখা কালী মুর্তীটি পেয়ে যায়। পরে তার বড় ছেলে চাকরাপাড়ার মিলনের বাসায় কালী মুর্তীটি রাখা হয়েছে। এ সময় চাকালা পাড়ার শত শত উৎসুক জনগন এই মহা মুল্যবান পাথরের মুর্তীটি দেখতে মিলনের বাড়িতে ভিড় জমায়। এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান সাংবাদিকদের জানান, আমি লোকমুখে ঘটনাটা শুনেছি, একটু পরে চাকলাপাড়ায় গিয়ে খোঁজখবর নিয়ে ব্যাবস্থা নেব। এ ঘটনায় এরাকাবাসীদের মধ্যে মোবাইল ব্যাবসায়ী মিন্টু কুমার বিশ্বাস বলেন, এটি মহা মুল্যবান পাথরের কালী মুর্তী হতে পারে। উল্লেখ্য, কল্যানী বিশ্বাস শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার কেয়ার হাসপাতালে আয়ার চাকরি করেন।

কুপ্রস্তাবে রাজী না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধর
ঝিনাইদহ :: ঝিনাইদহের কুমড়া বাড়ীয়া ইউনিয়নের ডেফল বাড়ীয়ায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় মুক্তিযোদ্ধা পুত্রবধু প্রবাসীর স্ত্রীকে মারধর শ্লীলতাহানী,র্স্বনালঙ্ককার ও নগদ টাকা লুটপাট করলেন ইউপি মেম্বাররা। ডেফল বাড়ী ঙ্ক্রামের কলিম উদ্দিন মেম্বার, ধোপাবিলা গ্রামের আমজাদ মেম্বার ও জামাল হোসেন মেম্বার এবং তাদের দোসরদের লোলুপ দৃষ্টি পড়েছে মুক্তিযোদ্ধা পুত্রবধু প্রবাসীর স্ত্রীর উপর। তাদের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের গৃহবধু লাকি খাতুনকে প্রকাশ্যে বেদম মারপিট, শ্লীলতাহানী, লুটপাট করার অভিযোগ উঠেছে কুমড়াবাড়ীয়া ইউনিয়নের তিন মেম্বার সহ ৬ জনের বিরুদ্ধে। মামলার অভিযোগ সুত্রে ও সরেজমিনে ডেফল বাড়ীয়া গ্রামে গিয়ে জানা গেছে, গৃহবধু লাকি খাতুন এর স্বামী রবিউল ইসলাম প্রায় বার বছর ধরে দুবাই থাকেন, বাড়ীতে স্ত্রী এবং দুই পুত্র সন্তান থাকে। ডেফল বাড়ীয়া গ্রামের চৌরাস্তার মোড়ে স্ত্রী লাকী খাতুন এর “কসমেটিক কর্ণার” নামে একটি ষ্টেশনারী দোকান করে ব্যাবসা বাণিজ্য করেন। তার দুই পুত্র সন্তান শহরের পাগলা কানাইস্থ এ জে ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করেন। লাকী খাতুন নিজে সুন্দরী এবং স্বামী বিদেশে থাকার কারণে ইউপি মেম্বার কলিম উদ্দিন, আমজাদ হোসেন, জামাল হোসেন এর লোলুপ দৃষ্টি পড়ে তার উপর। মেম্বাররা তাকে কুপ্রস্তাব দেয় এবং উত্ত্যাক্ত করে ও বাকিতে মালামাল না দিলে, খুন জখমের ভয়ভিতি হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ শে এপ্রিল দুপুর বার টার সময় তিন মেম্বার ও তাদের দোসর সুজাত, রাসেল, সেকেন্দার সহ মোট ছয়জন র্পুব আক্রশে গৃহবধু লাকী খাতুনকে দোকানের ভিতর থেকে চুলের মুঠো ধরে টেনে হেছড়ে বের করে দোকানের সামনে রাস্তার উপরে লাঠিসোটা দিয়ে মারধর করে, সে সময় তার পুত্র জাকির হোসেন মাকে রক্ষা করতে গেলে তাকেও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। আমজাদ মেম্বার তার পরনের কাপড় চোপড় টানা হেছড়া করে শ্লীলতাহানী ঘটায়। জামাল নামক সন্ত্রাসী মেম্বার তার গলা থেকে বার আনা ওজনের একটি সোনর চেন ছিড়ে নেয়। সুজাত নামের আর এক সন্ত্রাসী দোকানের ক্যাশ বাক্স থেকে ২৫ হাজার টাকা লুট করে নেয়। এসব ঘটনা লাকী খাতুন ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত এজাহার করেছেন। এ বিষয়ে এস,আই পলাশ জানান, তিনি একটি এজাহারের কপি হাতে পেয়েছেন। আজ (১লা মে বুধবার) বিকেলে ঘটনাস্থলে যাবেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খাঁন বলেন নিয়োমিত মামলা হয়েছে। তিনি আরও বলেন অভিযান চলছে, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করবো আশা করছি। তিন জন মেম্বারই এসব অভিযোগ অস্বীকার করেন।

অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি : পুলিশ বলছে দস্যুতা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভাধীন বড়বামুন্দা গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় দুই লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বড়বামুন্দা গ্রামের বাবলুর রহমান বাবুল জানান, সোমবার দিনগত রাত দেড়টার দিকে বেকুনির দরজা ভেঙ্গে ডাকাতরা তার ঘরে প্রবেশ করে। ৫/৬ জন ডাকাত একত্রে ঘরে ঢুকে আমাদের সকলকে ধারালো অস্ত্র উঁচিয়ে বেঁধে ফেলে। বাইরে থেকেও এ সময় কয়েক ডাকাত সদস্যের কথাবার্তা বলতে শোনেন তিনি। এরপর একে একে শোকেজ, আলমারীর তালা ভেঙ্গে নগদ সত্তর হাজার টাকা, স্বর্ণলোংকার, চারটি মোবাইলসহ সর্বমোট প্রায় দুই লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক বাবুল আরো বলেন, সকালে বিষয়টি নিয়ে পিতা মোহাম্মদ জাকারিয়া থানায় অফিযোগ করতে গেলে পুলিশ নিজের মত করে ৪জন দুষ্কৃতিকারী তাদের ঘরে প্রবেশ করেছে মর্মে আবেদন পত্র লিখে সহি করে নেন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ কাজী কামাল সাংবাদিকদের বলেন, এটা ডাকাতি বলেনা, এটা দস্যুতা। এ ব্যাপারে ৪জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। তবে আমরা আসামি সনাক্ত করতে পেরেছি। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। এলাকাবাসীর অভিযোগ ৬ থেকে ৭ মাস আগে পাশের বাড়িতে একই কায়দায় ডাকাতি হলেও পুলিশ নিয়েছিল চুরির মামলা। কিন্তু আজ পর্যন্ত মালামাল উদ্ধার তো দুরে থাক। এ ঘটনার একটি আসামীও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

র‌্যাব-৬’র সফল অভিযানে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার বাহারা গ্রামের আব্দুল মান্নান মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বর, একই উপজেলার লোহাইড় গ্রামের হাশেদ শেখের ছেলে বাবুল শেখ ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের কুটি মেয়ার ছেলে সিরাজ। বুধবার দুপুরে র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, এই তিন প্রতারক সদস্য ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের মোঃ সাহেব আলী ও তার পিতা রবজ আলী মোল্লাকে বলে যে, আমাদের কাছে পনেরো লাখ সৌদি রিয়াল আছে। আপনারা যদি তিন লাখ টাকা দেন তাহলে আমরা সমুদয় টাকা দিয়ে দেব। এই টাকা তারা এক হিন্দুর বাড়ি থেকে পেয়েছে বলেও জানায়। চক্রটি একই কথা বলে মাসখানেক আগে মোঃ আলী বকুল নামে এক ব্যক্তির কাছ থেখে দুই লাখ টাকা হাতিয়ে নেয়। র‌্যাব জানায় শিকারপুর গ্রামের সাহেব আলী ঘটনাটি র‌্যাব-৬ ঝিনাইদহকে জানালে তারা ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে তিন সদস্যকে আটক করে। এ সময় র‌্যাব গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৭টি রিয়াল, ২টি লুঙ্গি, ১টি গামছা, ৩টি মোবাইল সেট, ৫টি সীম কার্ড ও নগদ ১,১১০/- টাকা উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় আসামীদের সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য, প্রতারক বাবুল গ্রামে গঞ্জে ইমিটেশন গহনা ফেরি করে বিক্রির সময় গ্রামের সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সর্বস্ব হাতিয়ে নেয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)