শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মাদক ব্যবসায়ী আটক
আত্রাইয়ে মাদক ব্যবসায়ী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ফেনসিডিলসহ রুবেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়াগাছি গ্রামের মুনছুর রহমানের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল ও হাবিবুর রহমান দুই মাদক ব্যবসায়ী মটরসাইকেল যোগে ফেনসিডিলের একটি চালান নিয়ে আত্রাইয়ের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোবারক হোসেন, এসআই সুতসোম সরকার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করে এবং হাবিবুর রহমান পালিয়ে যায়। এ সময় মটরসাইকেলের টাংকির ভেতর থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং হাবিবুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি