শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাছধরা বন্ধে মহালছড়িতে জেলেদের দুর্বিষহ জীবন যাপন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাছধরা বন্ধে মহালছড়িতে জেলেদের দুর্বিষহ জীবন যাপন
সোমবার ● ১৭ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাছধরা বন্ধে মহালছড়িতে জেলেদের দুর্বিষহ জীবন যাপন

---মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজননের মাধ্যমে মাছের বংশ বৃদ্ধি ও পোনা অবমুক্ত যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে মাছ ধরা সরকারীভাবে নিষেধাজ্ঞা থাকায় দুর্বিষহ জীবন যাপন করছেন মহালছড়ির জেলেরা। পাশের জেলা রাঙ্গামাটির মৎস্যজীবিরা ভিজিডি ও ভিজিএফের আওতায় রেশন সুবিধা পেলেও সে সুবিধা থেকে বঞ্চিত খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মৎস্যজীবিরা। ফলে আয় রোজগার না থাকায় মানবেতর জীবন যাপন করছেন মহালছড়ির জেলে পরিবারগুলো। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন অনেক জেলে পরিবার। সংসার চালাতেও হিমশিম খাচ্ছে তারা। সরকারী সুবিধা বঞ্চিত জেলে পরিবারগুলোর মধ্যে চলছে হাহাকার।
কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজননের মাধ্যমে মাছের বংশ বৃদ্ধি ও অবমুক্ত পোনার যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে কাপ্তাই হ্রদে মাছ শিকার, বিপণন ও পরিবহন বন্ধে ১ মে থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩১ জুলাই মধ্য রাত পর্যন্ত।
১৯৬০ সালের কাপ্তাই বাঁধের পর কাপ্তাই হ্রদে একমাত্র মাছ শিকার করে জীবন-জীবিকা চলে অন্যান্য জেলেদের মতো পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জেলে পরিবারদের। মহালছড়ি মৎস্য আহরণ উপকেেেন্দ্র প্রতিবছর সরকারের রাজস্ব আয় বাড়লেও বাড়েনি জেলে পরিবারগুলোর সুযোগ-সুবিধা। চলতি ২০১৮-২০১৯ অর্থ-বছরে মহালছড়ি উপকেন্দ্রে ৮৬ লাখ ৪৫ হাজার ২৮১ টাকা রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা নাসরুউল্যাহ আহমেদ।
মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা জানান, মহালছড়ি উপজেলায় সর্বমোট ১২৪৭ জন স্মাটকার্ডধারী জেলে রয়েছে। মাছধরা বন্ধকালীন সময়ে এখন পর্যন্ত কাউকে রেশনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বরাবরে অবহিত করা হয়েছে।
মাছ শিকার বন্ধকালীন সময়ে পাশের জেলা রাঙ্গামাটির ন্যায় অবিলম্বে সরকারিভাবে রেশনিং সবিধা চালুর দাবি জানান মহালছড়ির জেলেরা। তারা বলেন, ‘মাছ ধরা বন্ধ থাকায় আমরা বেকার হয়ে পড়েছি। আমরা কার্ড পাওয়ার পরও খাদ্য সহায়তা পাচ্ছি না। আয়ের উৎস না থাকায় মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদের আনন্দ উপভোগ করতে পারেননি বলে অভিযোগ করেছেন মহালছড়ির চিটাগাং পাড়ার মুসলিম পরিবারের মৎস্যজীবিরা।
মহালছড়ি মৎস্য ব্যবসায়ীদের সংগঠন মাছ ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, জেলেরা সারা বছর মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে। প্রতি বছর মে থেকে জুলাই তিন মাস মাছ ধরা বন্ধ থাকে এই সময়টাতে জেলেরা খুব কষ্টে থাকে। কারণ তাদের একমাত্র আয়ের উৎস মাছ শিকার করা। তাই মাছ ধরা বন্ধকালীন তাদেরকে সরকারীভাবে ভিজিডি বা ভিজিএফ’র আওতায় খাদ্য সহায়তা প্রদানের কথা থাকলেও কোন সুযোগ সুবিধা তারা পাননা।
এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে বারবার আবেদন করেও কোন সাড়া মেলেনি জানিয়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা নাসরুউল্যাহ আহমেদ বলেন, ভিজিডি ও ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা না পাওয়া দু:খজনক। এ পরিস্থিতিতে মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন তাদেরকে মৎস্য ধরা থেকে বিরত রাখা কষ্টকর হয়ে পড়েছে।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একি মিত্র চাকমা জানান ‘মাছ ধরা বন্ধকালীন সময়ে রেশন না পাওয়ার বিষয়টি দুঃখজনক। এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েয়ে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)