রবিবার ● ৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: স্থানীয় সরকারের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও ইউএনও মো. ছানাউল ইসলাম।
পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, এসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, ওসি মো. মোসলেম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।
সভায় বক্তাগন বাল্যবিয়ে রোধ,যথা সময়ে সঠিক নিয়মে জন্ম নিবন্ধন করন এবং অসদ উপায়ে জন্ম নিবন্ধন বন্ধের লক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সর্বসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান।





আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার