বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গ্যাস সিলিন্ডার বিষয়ক কর্মশালা
আত্রাইয়ে গ্যাস সিলিন্ডার বিষয়ক কর্মশালা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গ্যাসসিলিন্ডর ব্যবহারকারীগণের সচেতনতা বৃদ্ধি মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
কর্মশালায় আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষের নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে গ্যাস সিলিন্ডার হতে লাগা আগুন, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং বালতি ও হাতের সাহায্যে দুর্ঘটনা হতে মুক্তির উপায় বিষয়ক মহরা উপস্থাপন করা হয়। উক্ত মহরা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ইউএনও মো. ছানাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। পরে উপজেলা পরিষদ হল রুমে প্রজেক্টরের মাধ্যমে গ্যাস সিলিন্ডারদ্বারা বাসা বাড়ীতে কোনরুপ দুর্ঘটনা ছাড়া ব্যবহার সম্পর্কে সচেতনতা মূলক ভিডিও প্রদর্শন করা হয়।
ইউএনও মো. ছানাউল ইসলাম গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পর্কে মা-বোনদের দেখানো নিয়মের যথাযথ প্রয়োগের আহবান জানান। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বিস্ফোরক পরিদপ্তর এবং ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া কেউ গ্যাস সিলিন্ডার বিক্রয় করবেন না। অনুমোদন না নিয়ে কেউ ব্যবসা করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি