বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাঘাটায় দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার শীর্ষক সভা
সাঘাটায় দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার শীর্ষক সভা

গাইবান্ধা জেলা প্রতিনিধি :: বুধবার ২০ জানুয়ারী বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সাঘাটা উপজেলার দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার ও উন্নয়ণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বিত করেন সাঘাটা উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সভাপতি রনজীৎ বাসফোড়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেশ বাসফোড় এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃআবু সুফিয়ান মন্ডল,১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির, সচেতন নাগরিক কমিটি(সনাক) গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) গাইবান্ধা জেলা শাখার সভাপতি সন্তোষ বাসফোড়। এসময় আরো উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সহ সভাপতি ভানুয়া বাসফোড়, সাঘাটা উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ বাসফোড়,গাইবান্ধা সদর উপজেলা বাসফোড়(হরিজন)কল্যাণ পরিষদের সভাপতি কির্তন বাসফোড় সহ আর দলিত হরিজন সম্প্রদায়ের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বিডিইআরএম এর ৮দফা দাবীর প্রতি সংহতি প্রকাশ কে বক্তারা সঘাটা উপজেলার দলিত জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা বন্ধে নিজেদের সচেতন হবার আহ্বান জানান।দলিত হরিজন সমাজের বর্তমান ও ভবিষৎ প্রজন্মকে শিক্ষত করে গড়ে তোলার আহ্বান জানান । সাঘাটা উপজেলায় দলিত হরিজনদের সার্বিক উন্নয়নে বোনারপাড়া ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করে।
আপলোড : ২০ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.২০ মিঃ





রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন