শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কারাবন্দিদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » কারাবন্দিদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাবন্দিদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরাধীদের সহজে শনাক্ত করার জন্য ক্রিমিনাল ডাটাবেজ তৈরি অপরিহার্য৷ এ কারণে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অধিদপ্তরের তথ্য প্রবাহের সাথে সংযুক্ত করে কারাগারে আগত বন্দিদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে৷

২০ জানুয়ারি বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘কারা সপ্তাহ’ উদ্বোধন এবং কয়েকটি উন্নয়ণকাজের ভিত্তি ফলক উন্মোচনের আগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি৷

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গী, শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা যাতে কারাগারের ভেতরে বসে অভিনব কায়দায় মোবাইল ফোন এবং অন্যান্য নিষিদ্ধ দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পরে সেজন্য লাগেজ স্ক্যানার, বডি স্ক্যানারসহ অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংযোজন প্রকল্প হাতে নেয়া হয়েছে৷’

সকাল সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাশিমপুর কারাগারে এসে পৌঁছালে কারা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে স্বাগত জানান৷ মন্ত্রী এ সময় কারা সপ্তাহ উপলক্ষে কারা নিরাপত্তারক্ষীদের মনোজ্ঞ মার্চ পাস্ট উপভোগ করেন এবং বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে মন্ত্রী তিনজন কারা কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করেন৷

এছাড়া মন্ত্রী দিনাজপুর, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা কারাগার এবং কারাগারের কেন্দ্রীয় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করেন৷ এসময় মন্ত্রীর সাথে স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানসহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷





আর্কাইভ