শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের ভূরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা নিচ্ছে কোমলমতি শিশুরা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের ভূরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা নিচ্ছে কোমলমতি শিশুরা
বুধবার ● ২০ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের ভূরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা নিচ্ছে কোমলমতি শিশুরা

---
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: আধুনিক নগরায়ণের কাজ শুরু হলেও গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে জড়াজীর্ণ ভবনে৷ ভবনের চার পাশের ইটের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে৷ প্রতিদিন শিক্ষা নিতে আসা কয়েক শত কোমলমতি শিশু বিদ্যালয় ভবনের দেয়াল ভেঙ্গে পড়ার আতঙ্ক নিয়েই ক্লাস করছে৷ এদিকে সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কগ্রস্থ থাকেন অভিভাবকরাও৷ বার-বার তাগিদ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কানে তালা৷ এদিকে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিক হলেও, এই এলাকায় শিক্ষা কার্যক্রমের সফলতা অনিশ্চয়তার মুখে পরেছে৷ হুমকীর মুখে রয়েছে শত শত শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিবাবকদের জীবন৷ অনাকাঙ্খিত ভাবে ভুমিকম্পসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানীর আগেই যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানান এলাকাবাসি৷

অভিভাবক ও স্থানীয়রা জানায়, পুরাতন টিনের ঘর ভেঙ্গে, ১৯৯৫ সালে নতুন করে ৪কক্ষ বিশিষ্ট একতলা বিদ্যালয় ভবন নির্মাণ করে সরকার৷ নির্মাণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়৷ যে কারণে নির্মানের এক বছর পর থেকেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে৷ গেল কয়েক বছরে তা আরও ভয়াবহ রম্নপ নিয়েছে৷ যে কোন সময় এই ভবনটি ভেঙ্গে পরতে পারে৷ অনাকাঙ্খিতভাবে কোন দুর্ঘটনা ঘটলে এই গ্রামের কোমলমতি শতশত শিক্ষার্থীসহ শিক্ষক ও আগত অভিভাবকদের ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসি৷

এ ছাড়াও অরক্ষিত মাঠ, স্বাস্থ্য সম্মত পর্যাপ্ত টয়লেট না থাকায় বেশীরভাগ সময়ই বিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের পরতে হচ্ছে নানা সমস্যায়৷ খেলার মাঠটিরও বেহাল অবস্থা৷ ইতোমধ্যেই মাঠের পশ্চিম অংশের জমি বেদখল হওয়ায় মাঠে খেলাধুলার পরিবেশ হারিয়েছে শিক্ষার্থীরা৷ বাত্‍সরিক ক্রীড়াপ্রতিযোগীতার আয়োজনে ব্যার্থ হচ্ছে পরিচালনা পরিষদের সদস্যরা৷ জরুরী ভিত্তিতে মাঠের জমি উদ্ধার করে বাউন্ডারী (ওয়াল) নির্মানের দাবি জানান তারা৷ এসব কারনে শিশুদের স্কুলে পাঠানোর পর থেকে বাড়ি ফেরা পর্যন্ত উত্‍কন্ঠিত ও চিনত্মিত থাকে অভিবাবকরা৷ বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ থাকার কারনে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে চায় না, যার কারনে শিশুরা পড়ালেখার দিকে অমনোযোগী হয়ে উঠছে৷ ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা এবং সমাজ হারাচ্ছে মেধাবী মুখ৷ নামে মাত্র পরিচালনা পরিষদ থাকলেও তাদের কোন কার্যক্রম নেই৷ এই পরিচালনা পরিষদের আমুল সংঙ্কার করা প্রয়োজন৷

২০ জানুয়ারি সরেজমিন গিয়ে দেখা যায়, গাজীপুরের ভূরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটির চারপাশের পিলার, ওয়ালে ও ছাদের নিচে বড় বড় ফাটল দৃশ্যমান রয়েছে৷ এ কারণে এখানকার কয়েকশত শিক্ষার্থী, শিক্ষকসহ আগত অভিবাবকরা সর্বদাই থাকেন আতংকিত৷ ১৯৬৮ সালে স্থাপিত বিদ্যালয়ের পুরাতন টিনের ঘর ভেঙ্গে, ১৯৯৫ সালে মাঠের উত্তর পাশ্চিম পার্শে ৭২ ফুট দৈর্ঘ এবং ২২ফুট প্রস্থ একতলা ভবন নির্মাণ করা হয়৷ ভবনের ফ্লোরের নিচের মাটি সরে যাচ্ছে, চারপাশের দেয়ালসহ ছাদ ও পিলারের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং ডালাইসহ প্লাষ্টার খুলে খুলে পরছে৷ যেখানে শিক্ষাথীদের জন্য ৩টি এবং অফিস, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের জন্য একটি কক্ষ রয়েছে৷ যার মধ্যে প্রতি বছর ঠাসাঠাসি করে বসে এবং দাড়িয়ে সাড়ে তিন থেকে চারশত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে থাকে৷

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা গণী জানান, বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত৷ ভবনে ব্যাপক ফাটল দেখা দিয়েছে, পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও অফিস কক্ষ নাই, দপ্তরী ও নাইটগার্ড নাই, মাঠের জমি জবর দখল করে রাখায় শিক্ষার্থীদের শরীর চর্চা ও খেলাধুলায় বিগ্ন ঘটছে এবং স্কুল ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারী (ওয়াল) করা প্রয়োজন৷ শিশুদের জন্য স্বাস্থ সম্মত পর্যাপ্ত টয়লেট নাই৷ এই সমসত্ম সমস্যার বিষয়ে কয়েক বছর যাবত্‍ কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানালেও কোন কাজ হয়নি।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ