শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দোকানের দুই বস্তা পেঁয়াজ চুরি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দোকানের দুই বস্তা পেঁয়াজ চুরি
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দোকানের দুই বস্তা পেঁয়াজ চুরি

---ষ্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে দুই বস্তা পেঁয়াজসহ দোকানঘরের মালামাল চুরি সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের পুরান বাজারস্থ মের্সাস আল-জয়নাল এন্ড ব্রাদার্স নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরের দল নিয়ে যায়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতে দোকানঘর বন্ধ করে দোকান মালিক নিজ বাসায় চলে যান। আজ বৃহস্পতিবার ভোরবেলায় দোকান মালিক জানতে পারেন তার দোকান ঘর চুরি সংগঠিত হয়েছে। খবর পেয়ে তিনি দোকানে ছুটে আসেন। এসময় দোকানে এসে তিনি দেখতে পান দোকানের তিনটি সাটারের তালা ভাঙ্গা ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানে থাকা পেঁয়াজ-দুধ-তৈলসহ বেশকিছু মালামাল নেই। দোকানের সামনে থাকা সিসি ক্যামেরা ভাংচুর করা হয়। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় চুরেরদল দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে দোকান মালিক পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া বলেন, বুধবার রাত ১২টায় দোকানঘর বন্ধ করে বাসায় চলে যাই। আজ বৃহস্পতিবার ভোর বেলায় খবর পাই দোকানঘর চুরি হয়েছে। দোকানে এসে দেখতে পাই দোকানে থাকা দুই বস্তা পেঁয়াজ-দুধ-তৈলসহ বেশ কিছু মালামাল নেই। তবে দোকানে অদূরে দুই কাটুন দুধ পাওয়া যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, খবর পেয়ে পুলিশ দোকান ঘর পরির্দশন করেছে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত-১

বিশ্বনাথ  :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার বাহাড়া দুবাগ গ্রামের আবদুল খালিকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতদলের হামলায় গৃহকর্তা আবদুল খালিক আহত হয়েছেন। এসময় ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ, টাকা ও মোবাইল সেটসহ আসবাবপত্র লুঠ করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন তালুকদার।
গৃহকর্তা আবদুল খালিকের বাতিজা হাসান মিয়া জানান, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী ৮জনের ডাকাতদল চাচার বসতঘরে গেইটের তালা ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল পরিবারের সকল সদস্যদের বেধে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় চাচা আবদুল খালিকের কাছে এক ডাকাত ঘরের আলমিরার চাবি চাইলে তিনি তা দিতে রাজি না হওয়ায় ডাকাতদল তার ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এসময় ডাকাতদল জোরপূর্বক আলমিরার চাবি নিয়ে ঘরে থাকা আলমিরা থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩৩ হাজার টাকা ও ২টি স্মার্ট মোবাইল ফোনসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, বিষয়টি শুনেছি। তবে খোঁজ নিয়ে দেখতেছি।

ফটো সাংবাদিক শফিকের ঘর নির্মাণের সাহায্যের তহবিল

বিশ্বনাথ  :: সিলেটের বিশ্বনাথের অত্যন্ত নম্র ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারি সবার প্রিয় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক। তিনি উপজেলার পুরানগাঁও গ্রামের বাসিন্দা। উপজেলার যেখানেই সরকারি কিংবা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করলে হাজির ফটো সাংবাদিক শফিক। তাঁর ক্যামেরায় বন্ধি অনুষ্ঠানের ছবি। এভাবেই তিনি প্রতিদিন ঘুরে বেড়ান উপজেলার প্রত্যান্ত অঞ্চল। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ ফেসবুকে আইডিতে তার বসতঘর নির্মাণের জন্য একটি পোষ্ট করেন। শফিকের সেই লেখা দেখে কালের কণ্ঠ শুভসংঘ সংগঠনের নেতৃবৃন্দ উদ্যোগ নেন তাঁর ঘর নির্মাণের জন্য কিছু করার। ফটো সাংবাদিক শফিকুর ইসলাম সফিকের ঘর নির্মাণের জন্য কালের কণ্ঠ শুভসংঘ বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহন করেছেন। বুধবার শুভসংঘের নেতৃবৃন্দ শফিকুর ইসলাম সফিকের ঘর নির্মাণের জন্য সভার আয়োজন করেন।শুভসংঘের সহ-সভাপতি মাস্টার আমিরুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন শুভসংঘের প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আলী শিপন, উপদেষ্ঠা ফজল খান, শামছুল ইসলাম মুমিন, কোষাধ্যক্ষ আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আলী হিরন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারভেজ হক মোহন, সদস্য আনোয়ার আলী, সংগঠক মিজাজুল ইসলাম, ব্যবসায়ী ফুলকাছ মিয়া প্রমুখ।
সভায় এলাকার প্রবাসী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ ও বৃত্তবানদের আর্থিক সহযোতিা নিয়ে ফটো সাংবাদিক শফিকের বসতঘর নির্মাণের জন্য সিন্ধান্ত গৃহিত হয়। ঘর নির্মাণের ব্যয় প্রায় ৫ লাখ টাকা হবে। সভায় তাৎক্ষণিকভাবে শুভসংঘের সদস্যদের কাছে থেকে ২৫ হাজার টাকা চাঁদা তুলে একটি তহবিল গঠন করা হয়েছে। এলাকার সর্বস্তরের জনগণ আর্থিক এবং বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করার আহবান করা হয়।
ফটো সাংবাদিক শফিকের ঘর নির্মাণের জন্য সাহায্যে অর্থ বা অনুদান পাঠাতে চাইলে শুভসংঘের উপদেষ্ঠা শিপন আহমদ অ্যাকাউন্ট নম্বর ১৩১.১০১.৫৯৭৮২ ব্যাংক ডাচ বাংলা বিশ্বনাথ শাখা, সিলেট। বিকাশ নম্বর ০১৭১২-০৫১৩৫৫ (পার্সোনাল) শুভসংঘের অর্থ সম্পাদক মো. আবুল কাশেমের বিকাশ নম্বর ০১৭১২-৪০৩৭১৬ (পার্সোনাল)। যারা অর্থ পাঠাবেন তাদের নাম ও টাকার হিসেব বিশ্বনাথের অনলাইন পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকম ও দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের পাতায় প্রতি সপ্তাহ শনিবার প্রকাশিত হবে।

বিশ্বনাথে জোরপূর্বক বিষ খাইয়ে পিতাকে হত্যার অভিযোগ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে জোরপূর্বক বিষ খাইয়ে পিতাকে হত্যা করার অভিযোগে সৎ মাকে প্রধান অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে কন্যা। উপজেলা অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের বাসিন্দা ও জোরপূর্বক খাওয়ানো বিষক্রিয়ায় মৃত্যুবরণকারী মুক্তার মিয়ার কন্যা রেজিয়া বেগম (২২) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ২ (তাং ২.১২.১৯ইং)।
সৎ মা জিয়াছমিন বেগম (৩৫)’কে প্রধান অভিযুক্ত করে নিহতের কন্যা রেজিয়া বেগমের মামলার অভিযুক্তরা হলেন- অলংকারী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ও বাদীনির ফুফু (রাজনা)’র অবৈধ প্রেমিক সাইদুর রহমান (৪৬), বাদীর চাচা সেবুল মিয়া (৩৫) ও ফুফু রাজনা বেগম হেলন (৩২)। বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, বাদীনিসহ তারা ৭ ভাই-বোন, মা-বাবা, চাচা-ফুফু, দাদা-দাদীসহ সবাই একই বাড়িতে বসবাস করে আসছেন। ২০১৮ সালে বাদীনির মা মারা গেলে যাওয়ার পর ২০১৯ সালের প্রথম দিকে মামলার প্রধান অভিযুক্ত জিয়াছমিন বেগমের সাথে ২য় বারের মতো বিবাহ আবদ্ধ হন তার (বাদীনি) পিতা মুক্তার মিয়া। পিতার দ্বিতীয় বিয়ের পূর্ব থেকে বাদীনির ফুফু রাজনা বেগম হেলনের সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সাইদুর রহমানের অবৈধ সম্পর্ক চলে আসছিলো। আর পিতার ২য় বিয়ের পর বাদীনির সৎ মা জিয়াছমিন বেগমের সাথে চাচা সেবুল মিয়ার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। ওই ৪ জনের অবৈধ মিলামেশায় বাদীনি ও তার মৃত পিতা মুক্তার মিয়া দীর্ঘদিন ধরে বাঁধা-নিষেধ দিয়ে আসছিলেন। অবৈধ কাজে বাঁধা-নিষেধ দেওয়ার জের ধরে তাদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনের জন্য একাধিক বার গ্রাম পঞ্চায়েতের সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব কারণে বাদীনি ও তার পিতার উপর অভিযুক্তরা চরম ক্ষিপ্ত ছিল। যার জের ধরে মাস খানের পূর্বে অভিযুক্ত সেবুল মিয়া বাদীনির পিতা মুক্তার মিয়াকে মারার জন্য দা হাতে নেয় ও প্রধান অভিযুক্ত জিয়াসমিন বেগম তার (মুক্তার) গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্ঠা করে। পরবর্তিতে এবিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সালিশ-বিচার অনুষ্ঠিত হয়। এরপর অভিযুক্ত চারজন ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সহযোগীতায় নিজের অপকর্ম চালিয়ে যেতে থাকে। আর বাড়ির অভিভাবক হিসেবে মুক্তার আলীর এতে বাঁধা দিলে অভিযুক্তদের সাথে তার (মুক্তার) শত্রুতা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর রাতে অভিযুক্ত সেবুল-রাজনার বসত ঘরের সামনে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জোরপূর্বক বাদীনির পিতা মুক্তার আলীকে হত্যা করার উদ্দেশ্যে বিষ খাওয়ায়। যা বাদীনি নিজ চোখে দেখেছেন। বাদিনীর এগিয়ে যাওয়া দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুত্বর অসুস্থ অবস্থায় মুক্তার আলীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার ৫/৬দিন পূর্বে বাদীনি ও ১-২নং স্বাক্ষীকে বাদীনির পিতা ‘আমাকে তারা বাঁচতে দিবেনা। তারা যে কোন সময় আমাকে মেরে ফেলবে’ বলে ছিলেন বলে লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে মামলা সূত্রে জানা গেছে।
এব্যাপারে মামলার অভিযুক্ত অলংকারী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)