শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬
সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের পূবাইল কলেজ গেইটএলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেড নামের টায়ার থেকে তেল তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে৷ তার নাম আবদুল কাদের (৬০)৷

২৪ জানুয়ারি রবিবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় তিনি মারা যান৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিত্‍সক পার্থ শংকর পাল  জানান, আবদুল কাদেরের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল৷ তিনি রবিবার সকালে ৬টার দিকে মারা যান৷

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন দগ্ধ আবদুল কাদেরের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন৷

এ নিয়ে ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে৷

কারখানার বয়লার বিস্ফোরণে নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২১), মাদারীপুর সদরের খামারবাড়ি এলাকার সোবহান তালুকদারের ছেলে আলহাজ (২৩), স্থানীয় বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসা (৩০), তিনি নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী; কারখানার নিরাপত্তাকর্মী স্থানীয় বসুগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে সেলিম মোল্লা (৪৫), মাদারীপুরের ডাসার থানার ভাগুরিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে কাওসার বিশ্বাস (৩৪) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সকালে মারা যান কারখানার সুপারভাইজার আবদুল কাদের (৫৫)৷

২৩ জানুয়ারি শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেইট এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে টিনশেডের ওই কারখানার চালাসহ ধসে পড়ে এবং আগুন ধরে যায়৷ এ সময় কারখানার পার্শববর্তী জয়দেবপুর-পূবাইল সড়ক দিয়ে যাওয়ার সময় অটোরিকশাযাত্রী স্কুলশিক্ষিকাসহ ৫ জন অগি্নদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান৷ অগি্নদগ্ধ হন আরো তিনজন৷ টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুনে ওই কারখানার একটি লরি, তেলের ড্রাম ও সমস্ত মেশিনপত্র পুড়ে গেছে৷

রবিবার সকালেও কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে৷ দমকল কর্মীরা ড্যাম্পিংয়ের কাজ করছিলেন৷ বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ লাশ দাফনে সহযোগীতার জন্য জেলা প্রশাসন ১০ হাজার টাকা করে প্রদান করবে বলে জানিয়েছেন তিনি৷

এর আগে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্য গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন ঘটনাস্থল পরিদর্শনে যান এবং তদন্ত কার্যক্রম শুরু করেন৷ এ সময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলার উপপরিচালক সোনিয়া সুলতানা উপস্থিত ছিলেন৷

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানান, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছিল৷ অনভিজ্ঞ লোক দিয়ে পরিচালিত হচ্ছিল কারখানা৷

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া সুলতানা  জানান, ইতিপূর্বেও এ কারখানাটিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর৷ পরে তাদের কারখানাটি চালানোর জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু শর্ত পূরণ করতে বলা হয়৷ গত ১৯ জানুয়ারি কারখানা পরিদর্শন করতে এসে দেখা গেছে ওই সব শর্ত পূরণ হয়নি৷ পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় শনিবার বিকেলে বয়লার বিস্ফোরণ ঘটে৷

অন্যদিকে, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস আরো একটি তদন্ত কমিটি করেছে৷ গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, শনিবার রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের ঢাকা জেলা সহকারী পরিচালক মো. মাসুদ আকন্দকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

এদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক ফায়জুর রহমান৷ পূরাতন টায়ার সংগ্রহ করে ওই কারখানায় উচ্চ মাত্রার তাপে গলিয়ে তৈল উত্‍পাদন করা হত বলেও জানান তিনি৷ অগি্নকাণ্ডে এতগুলো প্রাণহানির কারণে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷

শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে আসা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘অগি্নকাণ্ডের ঘটনায় দায়িদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে৷ আর নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেন শ্রম সচিব মিকাইল সিফাত৷

এসময় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের ডিআইজি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসানসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা৷

২৩ জানুয়ারি শনিবার বিকেল ৪টার দিকে টায়ার কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাত্‍ করেই বয়লারের বিস্ফোরণ ঘটে৷ এতে আগুন ধরে যায় কারাখানাটিতে৷ এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়৷ আহত ও দগ্ধ হয় আরো অন্তত ১০ জন৷ এছাড়া ঘটনার সময় কারাখানার শ্রমিক কর্মকর্তারা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন৷ এতেও আহত হন অনেকেই৷ স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করান৷ সন্ধ্যা ৬টার দিকে কারাখানার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)