সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি :: বাড়ি থেকে ঢেকে নেওয়ার ৪ঘন্টার পর গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুরে আম গাছ থেকে শংকর বর্মণ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
২৪ জানুয়ারি রবিবার সকাল ৯টার দিকে আরাবি ফ্যাশন নামে এক পোশাক কারখানার সামনের আম গাছে এলাকাবাসি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷
পারিবারিক সুত্রে জানা যায়, মনিপুর গ্রামের মৃত শৈলেন বর্মণের পুত্র শংকর বর্মন(৩৫) সকাল ৫টার দিকে কেউ একজন ডাকলে বাসা থেকে বেড়িয়ে আসে৷ এলাকাবাসী সকালে লাশ আম গাছে ঝুলতে দেখে শংকরের বাড়িতে খবর দেয়৷ পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠায়৷
শংকরের নিকট আত্মীয় দীপক বর্মণ জানান, সকালে বাড়ি থেকে কেউ একজনকে ঢেকে নেয় বলে শংকরের স্ত্রী রুমা রাণী বর্মণ জানিয়েছেন৷ শংকরের ৫বছর বয়সী সৌরভ নামের একটি ছেলে ও সুপ্রীতি রাণী বর্মণ নামে ৬মাস বয়সের একটি মেয়ে রেয়েছে৷
এলাকার সাবেক মেম্বার জগদীশ চন্দ্র বর্মণ জানান, আরাবী ফ্যাশন পোশাক কারখানার সামনে যে আম গাছে শংকরের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল দেখে সন্দেহ হয়৷ তার মোবাইল ফোন ও আরাবী ফ্যাশনের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করলে মৃত্যুর রহস্য বেড়িয়ে আসবে৷
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমূল জানান, লাশের শরীরে কোনো চিহ্ন দেখা যায়নি৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা