শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের বিপনীবিতান বন্ধের ঘোষণা থাকলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের বিপনীবিতান বন্ধের ঘোষণা থাকলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না
সোমবার ● ২৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের বিপনীবিতান বন্ধের ঘোষণা থাকলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না

---সিলেট প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে সিলেটের মানুষকে রক্ষা করতে সিসিক মেয়র আরিফুর হক চৌধুরী নগরীর বিপনিবিতানগুলো ৩ দিন আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার জন্য সিলেট নগরীর ব্যবসায়ীর প্রতি আহবান জানিয়েছেন। রবিবার মেয়রের আহবানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা তিনদিন সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে অতিপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রেখে বাকি সব মার্কেট, শপিং মল ও দোকান-পাট তিনদিন বন্ধ রাখার কথা থাকলেও অনেকেই তা মানেননি।

সোমবার (২৩ মার্চ) বিকেলে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় হাতেগোনা কয়েকটি মার্কেট ব্যতিত অধিকাংশ বিপনীবিতান এখনো খোলা রয়েছে। আর তাতে বাড়ছে শঙ্কা। আর এতে সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। সচেতন মহল সংক্রমণ রোধে অতিপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও ঔষধের ফার্মেসী ব্যতিত মার্কেট ও দোকান-পাট বন্ধ রাখার জোর দাবি জানিয়েছেন।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী’র আহবানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা বিপনিবিতান বন্ধ রাখার ঘোষনা দিলেও আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবনসহ কয়েকটি মার্কেট বন্ধও পাওয়া গেলেও নগরীর হাসান মার্কেট, করিমুল্লাহ মার্কেট, সিটি হার্ট, ওরিয়েন্টাল, সুরমা মার্কেট, সবুজ বিপণী, জিন্দাবাজার এলাকার জালালাবাদ হাউস, আহমদ ম্যানশন, মিতালী মার্কেট, শুকরিয়া মার্কেট, লতিফ মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট আজও খোলা রেখেছে। এছাড়াও রাস্তার পাশের সকল দোকান খোলা রেখেছেন ব্যবসায়ীরা। এসব মার্কেট ও দোকানে মাস্কবিহীন মানুষজন দেদারসে কেনাকাটা করছেন।

যাতে শঙ্কিত হয়ে পড়েছেন সিলেটের সচেতন মহল। তারা বলেন, যদি এসব মার্কেট ও দোকানে করোনার লক্ষণ বিশিষ্ট কোন ব্যক্তি কেনাকাটা করতে আসলে ভয়ঙ্কর এ ভাইরাসটি সিলেটে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এ বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, আমরা গতকাল রাত ৯টার দিকে শুকরিয়া মার্কেটে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে বসেছিলাম। সন্ধ্যা পরে অনেক মার্কেট ও দোকান বন্ধ করে ফেলায় রাতের সিদ্ধান্তটা জানানো যায়নি। আজ জানানো হবে। আশা করছি কাল থেকে নগরের সকল মার্কেট ও দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)