সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় ১৮ শতকের কোটি টাকা মূল্যের ‘বেল মেটাল’ উদ্ধার
নওগাঁয় ১৮ শতকের কোটি টাকা মূল্যের ‘বেল মেটাল’ উদ্ধার
সুদাম চন্দ্র, নওগাঁ :: নওগাঁর পত্নীতলায় প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল’) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গতকাল রবিবার (৫ এপ্রিল) দুপুরে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে দুপুরে উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিহর চৌধুরীর ছেলে শ্রী গৌর চৌধুরী (৩৪) ও খলিলুর রহমানের ছেলে সোহেলের (২৫) কাছ থেকে ১৮ শতকের একটি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্র সদৃশ প্রতœতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করা হয়।
র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, উদ্ধারকৃত বেল মেটালটির আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা।
পরে উদ্ধারকৃত বেল মেটালটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী ও নওগাঁ প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনাম তানভিরুলের কাছে হস্তান্তর করা হয়।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী