শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় করোনার ছোবল : চিকিৎসকসহ ৫ জন আক্রান্ত
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় করোনার ছোবল : চিকিৎসকসহ ৫ জন আক্রান্ত
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় করোনার ছোবল : চিকিৎসকসহ ৫ জন আক্রান্ত

---শামসুল আলম স্বপন,কুষ্টিয়া :: কুষ্টিয়ায় আরো দুইজন নতুন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার এক জন চিকিৎসক ও কুমারখালী উপজেলার উনাশি বছরের এক বৃদ্ধ । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এদের দুজনের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এ নিয়ে গত দুই দিনে ( বুধ ও বৃহস্পতিবার ) কুষ্টিয়ার ৪টি উপজেলায় ৫ জন করোনা রোগী সনাক্ত হলো। আক্রান্ত ৫ জনই পুরুষ। এদের মধ্যে একজন চিকিৎসক, একজন পুলিশের এসআই, একজন ব্যাংক কর্মকর্তা ও ২জন ষাটোর্দ্ধ ব্যক্তি।

আক্রান্তরা হলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডা. রাকিব আল ইমরান (২৮), কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা এসএম মাহবুব চপ্পল (৩০), খোকসা উপজেলার কাজী আতাউল হোসেন (৩৫) তিনি পুলিশের এস আই , কুমারখালী উপজেলার গট্টিয়া গ্রামের আক্কাস আলী(৬৯) ও জগন্নাথপুর ইউনিয়নের চরমহেন্দ্র পুরের সামাদ মন্ডল (৪০)। কয়েকদিন আগে সামাদ মন্ডলের ছেলে স্ব-পরিবারে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে। গত ২১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এদের ৫ জনের করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত মাহাবুব আহম্মেদ চপ্পল (৩০) মাদারীপুর জেলায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিসার পদে কর্মরত আছেন। গত ২৫ মার্চ তিনি মাদারীপুর থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে আসেন। এর পর থেকে তিনি কুষ্টিয়াস্থ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। অপরজন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের আক্কাস আলী (৬৯) তিনি কুষ্টিয়া জেলা ছেড়ে অন্য কোন জেলায় জাননি বলে প্রাথমিক ভাবে জানা গেছে। গত কদিন ধরে এই দুজনের জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২০ এপ্রিল বিকেলে দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরের দিন ২১ এপ্রিল সকালে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা থেকে এই দুজনের পজেটিভ রিপোর্ট আসে।

এলাকাবাসী জানায়, আক্কাস আলী স্থানীয়ভাবে তৈরী ছোট মেশিন দিয়ে বাড়ি বাড়ি ধান মাড়াই এর কাজ করেন। অনেক আগে থেকেই তার এ্যাজমার সমস্যা রয়েছে।

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারল ইসলাম আরো জানান, আক্রান্ত ৫জন এতদিন বাড়িতে ছিলেন। পজেটিভ রেজাল্ট আসার পর রোগীদের মধ্যে ৪ জনকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে । আক্কাস আলীর অবস্থা খারাপ হওয়ায় তাকে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে । কুষ্টিয়া সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাজমুল মনির আমাদের সময়কে জানান, কুষ্টিয়া জেলায় এটাই প্রথম ৫জন করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত হলো। তিনি বলেন, কুষ্টিয়া জেলায় ৩৩৯ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট এখনো আসেনি।

এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা কুষ্টিয়া জেলায় আরো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার আশংকা করছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জ থেকে প্রায় ২২শ’র বেশি মানুষ গত দু’সপ্তাহে কুষ্টিয়ায় এসেছেন। এদেরকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও তারা তা না মেনে লোকালয়ে চলাফেরা করছেন। সিভিল সার্জন জানান, যে এলাকায় করোনা রোগী সনাক্ত হয়েছে সে এলাকা লকডাউন করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে করোনাভাইরাস সনাক্তের পরীক্ষা শুরু হয়েছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ