শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনার হটস্পটে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হঠকারি ও আত্মঘাতি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » করোনার হটস্পটে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হঠকারি ও আত্মঘাতি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার হটস্পটে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হঠকারি ও আত্মঘাতি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে আজ থেকে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং বলেছেন এই পর্যায়ে গার্মেন্টস কারখানা চালু করার তৎপরতা আত্মঘাতি হতে পারে; এই পদক্ষেপ করোনা সংক্রমনের দ্রুত বিস্তার ঘটাতে পারে। করোনার হটস্পট হিসাবে চিহ্নিত নারায়নগঞ্জ, গাজীপুর ও ঢাকায় গার্মেন্টস কারখানা চালু করার পর করোনা সংক্রমন পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা তৈরী করেছে। বায়ারদের অর্ডারের কথা বলে মালিকদের চাপে গার্মেন্টস চালু করার উদ্যোগ সরকারের দ্বিমুখী, স্ববিরোধী ও সমন্বয়হীন নীতির বহিঃপ্রকাশ। বিবৃতিতে তিনি বলেন, যেখানে এখনও অনেক ডাক্তার, নার্সসহ চিকিৎসা কমীদেরকেই উপযুক্ত সুরক্ষা নিশ্চিত করা যায়নি, সেখানে গার্মেন্টসে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা যাবে- এই ধরনের কোন পরিস্থিতি বাংলাদেশে এখনও তৈরী করা যায়নি। গার্মেন্টস কারখানাসমূহের বিদ্যমান কর্মপরিবেশে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে উৎপাদন চালিয়ে যাবার মত অবস্থা এখনও পর্যন্ত নেই। তদুপরি ৫ মে পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার মধ্যে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হঠকারি ও দায়িত্বহীন। এতে কেবল গার্মেন্টস শ্রমিকেরাই সংক্রমনের বর্ধিত ঝুঁকিতে থাকবেন না, সংক্রমন গোটা সমাজেই আরো ছড়িয়ে পড়ার ক্ষেত্র তৈরী করবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে সীমিত আকারে আদালত খোলার সিদ্ধান্ত যেখানে স্থগিত করা হয়েছে সেখানে হাজার হাজার শ্রমিককে কিভাবে কোন যুক্তিতে কারখানায় যোগ দিতে বলা হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে বেশ ক’জন গার্মেন্টস শ্রমিক করোনায় প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়ে আছেন অনেকে। সারাদেশে আজ করোনা সংক্রমনের যে বিস্তৃতি তার এক উল্লেখযোগ্য অংশ ঘটেছে এই শ্রমজীবীদের মাধ্যমে।

তিনি উল্লেখ করেন, ক’দিন আগে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে গাজীপুরের এসপি-ডিসি পরিস্কারভাবে বলেছেন কিভাবে ৫ এপ্রিল মালিকদের হঠকারি সিদ্ধান্তে গার্মেন্টস খুলে দেওয়ায় করোনা সংক্রমনের দ্রুত বিস্তার ঘটে। বিবৃতিতে বলা হয়, আগামী এক মাস বাংলাদেশে করোনা সংক্রমনের ঝুঁকি সবচেয়ে বেশী। এই অবস্থায় কোনভাবেই শ্রমিকদেরকে মালিকদের মুনাফার বলি হতে দেওয়া যায় না।

বিবৃতিতে তিনি বলেন, মালিকদের লোকসান পুষিয়ে নিতে সরকার যে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে তা দিয়েও পরিস্থিতি অনেক সামাল দেয়া যাবে।

তিনি গার্মেন্টস শ্রমিকদের দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে না দিতে সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ