সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » অফিস খোলার যে সিদ্ধান্ত বাতিল করেছে সরকার
অফিস খোলার যে সিদ্ধান্ত বাতিল করেছে সরকার
সীমিত পরিসরে সরকারি অফিস খোলার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা ইতোমধ্যে সীমিত পরিসরে ১৮টি মন্ত্রণালয়ের অধীনস্ত অফিসগুলো খোলার সিদ্ধান্ত বাতিল করেছি।’
এ প্রসঙ্গে শেখ ইউসুফ হারুন বলেন, ‘নতুন নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র মহামারি সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে। মহামারি মোকাবিলায় সরকারের নির্দেশ পালনের সঙ্গে সরাসরি সংযুক্ত অফিসগুলোতেই কার্যক্রম চলবে।’
এর আগে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশে ৫ মে চলমান সরকারি ছুটি চলাকালীন ১৮টি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অফিসগুলোকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করতে বলা হয়।
সচিব বলেন, ‘মহামারি মোকাবিলায় প্রয়োজন পড়লে যেকোনো মন্ত্রণালয় খোলা যেতে পারে।’
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অফিসগুলোকে ৫ মে পর্যন্ত সরকারি ছুটি চলাকালীন সীমিত পরিসরে কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।
কয়েকটি মন্ত্রণালয় ইতোমধ্যে ৫মে পর্যন্ত তাদের কার্যসূচি তৈরি করেছিল। কিন্তু নতুন নির্দেশনা অনুসারে সেগুলো বাতিল করা হয়েছে। সূত্র : বাংলাদেশ জার্নাল





বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে