শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় রিকশা চালকের জমানো টাকায় কিনে দিলেন ১২০ কর্মহীন পরিবারের জন্য খাদ্যসামগ্রী
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় রিকশা চালকের জমানো টাকায় কিনে দিলেন ১২০ কর্মহীন পরিবারের জন্য খাদ্যসামগ্রী
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপাসিয়ায় রিকশা চালকের জমানো টাকায় কিনে দিলেন ১২০ কর্মহীন পরিবারের জন্য খাদ্যসামগ্রী

---মামুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি :: কথায় আছে, মানুষ মানুষের জন্য। মানবতারই সেবাই আল্লাহর এবাদত। মানবিক ও সাদা মনের আলোকিত মানুষেরাই বিপদে আপদে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। অন্যের দুঃখ দেখলে এগিয়ে আসে। মানব প্রেম ও সেবার কাছে হারমানে বিত্তহীনতা। অর্থ, বিত্তবৈভব নয়, মানব সেবার জন্য প্রয়োজন ভালোবাসা ও আকাশ ছোঁয়া একটি হৃদয়।

পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের মন পৃথিবীর চেয়ে অনেক বেশি বড়। এ সব মানুষ স্বপ্নের চেয়ে বড়। মানব প্রেম, মানবিকতার কাছে হার মানে শ্রমজীবী মানুষের দারিদ্রতা। অন্যের মুখে হাসি ফুটাতে বিসর্জন দেয় নিজের বুননকরা স্বপ্নকে। এসব মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই, একদমই হাতে গোনা। প্রচারবিমুখ এসব মানুষগুলোর সমাজপতি হওয়ারও ইচ্ছে নেই।

কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের দিনমজুর সোহরাব উদ্দীন তাদেরই একজন।

সোহরাব উদ্দীন পেশায় একজন রিক্সাচালক হলেও মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদিন কাকডাকা ভোরে কাঁচা লংকা আর পেঁয়াজ দিয়ে এক প্লেট পান্তা খেয়েই রিকশা নিয়ে বের হোন তিনি। দিন আনে দিন খায় সোহরাব। ৫ সদস্যের সংসার নিয়ে অতি কষ্টে জীবন চলে তাঁর। সারাদিনে রোজগার হয় মাত্র ৩শ থেকে ৪শ টাকা। এ টাকা দিয়ে সংসারের খরচ সামলে সঞ্চয় করেন কিছু টাকা। স্বপ্ন তার ভাল একটি ঘর বানানোর। দুই মেয়ে, ১ ছেলে ও স্ত্রীকে নিয়ে মাথাগোজারই ঠাই নেই তার । তাই কোনরকম বেঁচে থাকার জন্য একটি ঘর খুব প্রয়োজন সোহরাব উদ্দীনের। বাড়ি ভিটাছাড়া জায়গা জমি বলতে তেমন কিছুই নেই তার । ১৫ বছর ধরে রিকশা চালিয়ে ঘর বানানোর জন্য জমিয়েছেন ২৬ হাজার টাকা। রিক্সাচালক সোহরাবের স্বপ্নের মাঝখানে বাধা হয়ে দাড়ালো করোনা। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরবন্ধী কর্মহীন মানুষ। হতদরিদ্র মানুষের কষ্ট বেড়ে গেলো। তিনিও কর্মহীনদের মতো অসহায় হয়ে গেলেন । তার মতো কর্মহীন অসহায় হয়ে পড়েছেন গ্রামের আরো অনেকে। তাদের ঘরে দেখা দিয়েছে খাদ্যাভাব। এলাকায় দিন আনে দিন খায় এমনসব মানুষকে তিনি চিনেন জানেন। তাদের দুঃখ, দুর্দশা সম্পর্কে তিনি খুবই অবহিত। কর্মহীন এ সব দিনমজুর হতদরিদ্র মানুষের অনেকের ঘরে চাল নেই, ডাল নেই। নেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।অনেকের ঘরে ছোট্ট শিশু ও বয়োজ্যেষ্ঠরা অভুক্ত । মানুষের এ ক্রান্তিলগ্নে, মানুষের এ দুঃসময়ে স্থির থাকতে পারেননি মানব দরদী রিকশাওয়ালা সোহরাব। নিজের কোন আয় অবলম্বন না থাকলেও অন্যের দুঃখে তার চিন্তার যেন শেষ নেই। এমন অবস্থায় টিনের ঘর বানানোর জন্য জমানো ২৬ হাজার টাকা দিয়ে অসহায় ১২০ পরিবারকে খাবার কিনে দিলেন রিকশাচালক সোহরাব উদ্দীন।
গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের অসহায় ১২০ টি পরিবারে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী শুক্রবার রাতে তিনি নিজেই বহন করে পৌঁছে দেন। এমন ঘটনায় উপজেলার বিভিন্ন মহল থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

রিকশাচালক সোহরাব উদ্দীন বলেন, আমার ঘর হয়তো পরেও করা যাবে। অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে পেরে আমি খুবই আনন্দিত। তাদের জন্য ১০ বস্তা চাল কিনেছি। টাকা থাকলে আরো বেশি পরিবারকে খাবার দিতাম। আমার কাছে টাকা থাকলে আমার গ্রামের মানুষ না খেয়ে থাকবে কেন? তিনি বলেন, রিজিকের মালিক মহান আল্লাহ।

এ দিকে বিভিন্ন পত্রিকায় রিকশা চালক সোহরাবের এ ধরনের মহানুভবতা নিয়ে সংবাদ প্রকাশের পর রোববার এ বিষয়টি নজরে আসে কাপাসিয়া উপজেলা প্রশাসনের ।
জানাযায়, বিষয়টি মিডিয়ায় প্রকাশের পরই রিকশাচালকে একটি ঘর করে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন কাপাসিয়া উপজেলা প্রশাসন।
এ বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কাপাসিয়ার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের রিকশাচালকের বিষয়টি আমরা জানতে পারি। ওই রিকশা চালক ঘর করার জন্য টাকা সঞ্চয় করছেন। জামানো টাকায় ১২০টি পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিষয়টি জানতে পেরেছি। লোকটির মহানুভবতা দেখে ওনার বাড়িতে একটি ঘর করে দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে ।’
কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান এ বিষয়ে বলেন, ‘রিকশাচালক সোরহাব উদ্দীনের জায়গা থাকলে আমরা ঘর করে দিব। রিকশা চালক সোহরাব উদ্দীনকে উপজেলা পরিষদে আসতে বলা হয়েছে।

স্থানীয় টোক উজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন আহমেদ জানান, সুলতানপুর গ্রামের রিকশা চালক সোহরাব একজন দিনমজুর হতদরিদ্র মানুষ। আমার জানামতে, সে বিগত ১৫ বছর যাবত একটি টিনের ঘর বানানোর জন্য২৬ হাজার টাকা সঞ্চয় করেছিলো। করোনা ভাইরাসের এহেন পরিস্থিতিতে ‘দিন আনে দিন খায় ‘- এলাকার এমনসব ঘরবন্দী অসহায় মানুষের খাদ্য সংকট দেখে সে নিজের জমানো টাকায় ১২০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আমার জানামতে সে সুনাম বা কোন কিছু পাওয়ার আশায় এ কাজ করেনি। তার এ মহানুভবতা নজিরবিহীন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)