রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত ডাক্তার
উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত ডাক্তার
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।
আজ রবিবার প্রশাসনিকভাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস রয়েছে বলে জানানো হয়। তবে এর পূর্বে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিলোনা বলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ কামরুজ্জাামান জানান।
তিনি বলেন, গত ৪ মে ডা. আব্দুর রহমান মূসার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। আজ রবিবার প্রশাসনিকভাবে নমুনা পরীক্ষার ফলাফল প্রজেটিভ বলে তাকে জানানো হয়েছে। তিনি বর্তমানে পরিবার থেকে সম্পুর্ণ আলাদা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রয়েছে। এ নিয়ে উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান মূসা বলেন, এ বিষয়ে মন দুর্বল করার কিছুই নেই। কারণ তিনি মানুষের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থ্যতার জন্য উপজেলাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু