শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বন্দুকসহ ইউপি সদস্য আটক
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বন্দুকসহ ইউপি সদস্য আটক
রবিবার ● ১০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে বন্দুকসহ ইউপি সদস্য আটক

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বন্দুক ও গুলিসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল ৯ মে শনিবার বিকেল ছয়টার দিকে তাকে আটক করা হয়। আটক সাখাওয়াত হোসেন (৪১) চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি একই ইউনিয়নের খতবাড়ি গ্রামের আজাহার প্রামানিকের ছেলে।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার বিকেল ছয়টার দিকে খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াত মেম্বারকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, আটক সাখাওয়াত হোসেন দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র কেনাবেচার সাথে জড়িত। সেইসাথে অস্ত্র দিয়ে লোকজনদের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র নিজের কাছে রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালানোর কথা স্বীকার করেন ইউপি সদস্য সাখাওয়াত হোসেন।
রাত সাড়ে ১১ টার দিকে চাটমোহর থানায় আসামিকে সোপর্দ করলে এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের হয় বলে নিশ্চিত করে চাটমোহর থানার ওসি সেখ নাসির উদ্দিন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)