শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » বামপন্থী রাজনৈতিক দলসমূহের যৌথ বিবৃতি : অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর
প্রথম পাতা » ঢাকা » বামপন্থী রাজনৈতিক দলসমূহের যৌথ বিবৃতি : অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর
বুধবার ● ১৩ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বামপন্থী রাজনৈতিক দলসমূহের যৌথ বিবৃতি : অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর

---ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশের ক্রিয়াশীল বামপন্থী রাজনৈতিক দলসমূহ আজ ১৩ মে বুধবার গণমাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশে বৈশ্বিক মহামারী কোভিড- ১৯ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে কার্যকর কর্মসূচি গ্রহণ যখন জরুরি তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমনে উদ্যত হয়েছে। ইতিমধ্যে ত্রাণ চুরি, মাস্ক, পিপিই’র দুর্নীতির সংবাদ প্রকাশ ও মতামত প্রদানের কারণে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক, সাংবাদিক, কার্টুনিস্ট, সামাজিক মাধ্যমে অভিমত প্রদানকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, বিনা ওয়ারেন্টে ঘর থেকে তুলে নিয়েছে, গুম করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। জনগণের কণ্ঠরোধ করার, বাক স্বাধীনতা হরণ করার নীতি গ্রহণ করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রথম থেকেই সরকার কোভিড- ১৯ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার নীতি গ্রহণ না করায়, একে এক ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি হিসেবে আমলে না নেয়ার ফলে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। ফলে সমগ্র সমাজ আজ অসুস্থ হয়ে পড়েছে, অর্থনীতির ক্ষেত্রে রক্তক্ষরণ শুরু হয়েছে, গণতান্ত্রিক অধিকার লুপ্ত প্রায়। এমন পরিস্থিতিতে জনগণকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসা সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জনগণের উপর ফ্যাসিবাদী শাসন গভীরতর করে চলেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক সকল আইন বাতিল, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, বিরোধী মত ও বিরোধী দল দমন এবং সরকারি মদদে কুৎসা প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি কমরেড মুজাদিুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক, ৪ বাম সংগঠনের সমন্বয়ক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক কমরেড ফয়জুল হাকিম লালা, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি কমরেড জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি কমরেড মাসুদ খান, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি কমরেড নূরুল হাসান, সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দিন আহম্মেদ নাসু, বাসদ (মাহবুব)-র আহ্বায়ক সন্তোষ গুপ্ত, সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার মোর্শেদ, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী।





ঢাকা এর আরও খবর

তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)