সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে সরকারী রাস্তার ১৫০টি গাছ কর্তনের অভিযোগ
বিশ্বনাথে সরকারী রাস্তার ১৫০টি গাছ কর্তনের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামে সরকারী সড়কের পাশে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় এলাকার ১০ জনকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেছেন একই গ্রামের ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী৷
অভিযুক্তরা হলেন তেলিকোনা গ্রামের মৃত ইসরাইল আলীর পুত্র দিলোয়ার হোসেন, মৃত আব্দুল গফুরের পুত্র ছোয়াব উলস্নাহ, আলতা হোসেন, আজিজ উল্লাহ’র পুত্র বাদশা মিয়া, মৃত উম্মর আলীর পুত্র আবুল হোসেন, মৃত আঞ্জব আলীর পুত্র তেরা মিয়া, মৃত আইয়ুব আলীর পুত্র সফিক মিয়া, আছাব মিয়া, মৃত আবুল কালামের পুত্র তারেক আহমদ, মৃত আব্দুল আজিজের পুত্র আশিক মিয়া৷
অভিযোগে উল্লেখ করা হয়, ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী ২৫ জুন ২০১৫ সালে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাড়ির সামনের রাস্তা থেকে তেলিকোনা ব্রীজ পর্যন্ত বিভিন্ন জাতের প্রায় ১৫০টি গাছ রোপন করেন৷ তেলিকোনা গ্রামের বিএনপি সমর্থিত কিছু দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সড়কের পাশে থাকা গাছগুলো কর্তন করে ফেলে যায়৷ লুঠ করে নিয়ে যায় প্রায় দুই হাজার টাকার বাশেঁর খুঁটি৷ লিখিত অভিযোগে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা