শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » এক অডিও বার্তায় মুখোশধারী ইয়াবাকারবারীদের গোমর ফাঁস
প্রথম পাতা » কক্সবাজার » এক অডিও বার্তায় মুখোশধারী ইয়াবাকারবারীদের গোমর ফাঁস
বুধবার ● ২৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক অডিও বার্তায় মুখোশধারী ইয়াবাকারবারীদের গোমর ফাঁস

প্রর্তীকি ছবিপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় এক অডিও বার্তায় মুখোশধারী ইয়াবাকারবারীদের গোমর ফাঁস হয়েছে। এদের অনেকে কয়েক বছরের ব্যবধানে অঢেল সম্পদের মালিক বনে গেছে। আবার কেউ কেউ সময়ে-অসময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে জামিনে বেরিয়ে এলেও নিয়ন্ত্রণটা ঠিকই তাদের হাতে থেকে যাচ্ছে। ফলে মাদক গডফাদাররা এখনো বহাল তবিয়তে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান না হওয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে চিহ্নিত মাদক কারবারিরা।
এদিকে গতকাল গণমাধ্যম কর্মী পলাশ বড়ুয়া তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ফার্মেসী ব্যবসার আড়ালে মুখোশধারী ইয়াবা সাম্রাজ্যের সংশ্লিষ্ট অধিপতিদের এক অডিও বার্তা ফাঁস’ বিষয়ক একটি স্ট্যাটাসে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
মাদকের বিরুদ্ধে শফিকুল ইসলাম নামে একজন কমেন্টস করেছেন, ট্রাকের হেলপারও আজ ৫টি ট্রাকের মালিক হয়ে গেছে। এসব খতিয়ে দেখা দরকার।
মেহের আলী নামে একজন লিখেছেন ‘শুধু ফার্মেসি ব্যবসা নয় প্রতিটি গ্রামের চিহ্নিত বাবা ব্যবসায়ীদের ব্যাপারে অনুসন্ধানী প্রতিবেদন এবং মুখোশ উন্মোচনের অনুরোধ রইল।’
জে.বি সরকার নামে একজন বলেছেন, ‘প্রজন্মকে রক্ষার তাগিদে সামাজিক অবক্ষয় রোধে সকলকে ইয়াবা কারবারীদের বিরুদ্ধে রুঁখে দাড়ানোর আহবান জানান’।
আবার কেউ কেউ বলছে তাদের আয়ের উৎস কি ? যথা নিয়মে আয়কর দিচ্ছে কিনা ? নানা প্রশ্ন সাধারণ মানুষের মনে।
৩৬ মিনিট ৪৯ সেকেন্ডের এক অডিও বার্তায় জানা গেছে, ডা. জামাল উদ্দিন নামে এক পল্লী চিকিৎসক তার মামা শাহ আলমের সাথে কয়েক বৎসর পূর্বে শেয়ারে একটি ট্রাকের মালিক হয়। এরপর থেকে নির্বিঘ্নে তাদের ইয়াবা বহন করে কয়েক বৎসরের ব্যবধানে ২টি টিআরএইচ (মাইক্রোবাস) ও ১টি ট্রাক গাড়ী, কক্সবাজার শহরে ২টি জায়গা, বিশাল রাবার প্লটসহ কোটবাজারের পার্শ্ববর্তী কয়েকটি জমির মালিক বনে গেছে।
এ প্রসঙ্গে জানতে জামাল উদ্দিনের ব্যক্তিগত (০১৮১৭৬০৬৫৬২) এই নাম্বারে একাধিকবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অডিও বার্তায় আরো জানা গেছে কোটবাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী নুরুল আলম আলম কোম্পানীর ভাগ্নে থাইংখালী এলাকার কুরবান আলীর কিস্তিতে নেয়া গাড়ীতে করে বড় ইয়াবার চালান নিয়ে টেকনাফ থেকে কোটবাজার পৌঁছালে তার মামার সাথে যোগসাজসে বেশিরভাগ ইয়াবা নিজেরা আত্মসাৎ করে সামান্য কিছু দিয়ে সোর্সের মাধ্যমে প্রশাসনের হাতে গাড়ী আটক করিয়ে দেয়। পরে প্রশাসনকে ম্যানেজ করে গাড়ীটি নিয়ে আসে বলে জানা যায়। আবার কখনো কখনো ইয়াবার পুরো চালান ঢাকা পৌঁছে দিয়ে ফেরার পথে সাতক্ষীরা থেকে কক্সবাজারে ফেন্সিডেল নিয়ে আসে বলে তথ্য পাওয়া গেছে।
এভাবে ৫টি মিনি ট্রাক, ১টি ডাম্পার গাড়ী ও প্রায় কোটি টাকার মালামালসহ কোটবাজার দক্ষিণ স্টেশনে হার্ডওয়্যার দোকানের মালিক বনে গেছে।
সূত্রে জানা গেছে, আজকের নুরুল আলম কোম্পানী গত কয়েক বৎসর পূর্বেও গাড়ীর হেলপার ছিল। এতো অল্প সময়ে তার অর্থনৈতিক উন্নতি দেখে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেশ কয়েকটি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি দোকান পরিচালনা করছে। আগে গাড়ীর মালিক ছিল। এখন নেই। তার ভাগিনা চক্রান্তের শিকার হয়ে জেল কাটছে। শ্যালক নুরুল আমিন ইয়াবাসহ আটক হলেও তা অস্বীকার করেন। তিনি কোন ভাবে ইয়াবাকারবারের সাথে সংশ্লিষ্ট নেই বলে দাবী করেন।
জানা গেছে, ডা. জামাল উদ্দিন ও নুরুল আলম সিন্ডিকেটের কেউ আইনী জটিলতায় পড়লে নুরুল আলম নিজেকে শ্রমিক নেতা পরিচয়ে সহযোগিতা করে থাকে। সিন্ডিকেট সদস্যদের মধ্যে যাদের নাম উঠে এসেছে রত্নাপালং তেলীপাড়া এলাকার ড্রাইভার শাহ আলম, বেলাল উদ্দিনের ছেলে ফুরকান উদ্দিন, নুরুল আলমের শ্যালক নুরুল আমিন, ভগ্নিপতি শাহ আলম প্রকাশ মুইচ্ছা শাহ আলম ও তার ছেলে মানিক (কারান্তরীণ), শামশু খলিবার ছেলে বাহাদুর ড্রাইভার।
এ প্রসঙ্গে ‘মাদককে না বলুন’ এর আহবায়ক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী বলেন, মূলত: কড়ইবনিয়া এলাকা দিয়ে দেশে ইয়াবা ডুকছে। তবে রত্নাপালং তেলীপাড়া এলাকায় ৫জন চিহ্নিত ইয়াবাকারবারী রয়েছে।
এদিকে অডিও বার্তায় ডা. জামাল উদ্দিন ও নুরুল আলম কোম্পানী সংশ্লিষ্টতার তথ্য থাকলেও আদিল চৌধুরী বলেন ভিন্ন কথা। এই দুইজনকে স্থানীয় ইউ.পি নির্বাচন ইস্যূকে কেন্দ্র করে ইয়াবা কারবারী বানানোর অপচেষ্টা চলছে বলে জানান তিনি।
অভিযোগ উঠেছে, র‌্যাব ও পুলিশের সাথে সহযোগিতাকারী নামধারী কতিপয় সোর্স নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধকে কেন্দ্র করে ইয়াবার চালান নিয়ে নিরহ ব্যক্তিদের আটক ও নাম দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানা পুলিশ ও র‌্যাব সদস্যদেরকে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন সমাজের দায়িত্বশীল মহল।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, করোনা দূর্যোগেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মুখোশধারী হউক বা চিহ্নিত যে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)