সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে নতুন মেয়রের দায়িত্বভার গ্রহন
নবীগঞ্জে নতুন মেয়রের দায়িত্বভার গ্রহন

নবীগঞ্জ প্রতিনিধি :: (৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪৫মিঃ) ব্যপক উত্সাহ উদ্দিপনা ও উত্সবমূখর পরিবেশে নবীগঞ্জের নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী দায়িত্ব গ্রহন করেছ। ৮ ফেব্রুয়ারী সোমবার সকালে নবীগঞ্জ পৌরসভার কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরনীর মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহন করেন৷
পৌরসভার সহকারী প্রকৌশলি ভবি মজুমদারের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি পরিচালনা করেন ৩য় বারের মতো নির্বাচিত কাউন্সিলর নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম সালাম৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক এমপি জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সুজাত মিয়া৷ বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু৷ এতে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আঃ মুক্তাদির চৌধুরী, আনোয়ারুর রহমান, সৈয়দ খালেদুর রহমান খালেদ, ছালিক মিয়া, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, নব-নির্বাচিত কাউন্সিলর আব্দুস সালাম, বাবুল চন্দ্র দাশ, ৪ বারের নির্বাচিত কাউন্সিলর আলা উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহ রিজভী আহমেদ খালেদ, রুহুল আমীন রফু, নব-নির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন, কবির মিয়া, জাহেদ চৌধুরী, প্রানেশ দেব প্রমূখ৷ স্বাগত্ব বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলি ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ৷ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পৌরসভার কর আদায়কারী ইকবাল আহমদ ও গীতাপাঠ করেন সুকেশ চক্রবর্ত্তী৷ নতুন মেয়রকে নিয়ে কবিতা আবৃতি করে পৃথিশ চক্রবর্ত্তী৷ সভা শেষে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা