শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে সেনা বাহিনীর ত্রাণ সহায়তা
জুরাছড়িতে সেনা বাহিনীর ত্রাণ সহায়তা
রপ্তদীপ চাকমা রকি, জুরাছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জুরাছড়ি উপজেলার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সৃষ্ট কর্মহীন ও এলাকায় খাদ্য সংকট মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীদের সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।
আজ শনিবার ৬জুন সকালে রণতূর্য সাত জুরাছড়ি জোন সেনা বাহিনীর উদ্যোগে উপজেলা মাঠে ৮০ পরিবারের জন্য আটা, সুজি, লবন, চিনি, সেমাই, লুডুলস, ডাল ও দুধ বিতরণ করা হয়। এ সব সহায়তা সামগ্রী তুলে দেন জোন উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল হাসান। এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, ওয়ারেন্ট অফিসার আব্দুল মমিন, স্থানীয় কার্ব্বারী আশুগোপাল চাকমা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে প্রমূখ।
ভাবোন চিত্তিধন চাকমা বলেন, ছোট্ট একটা দোকান ছিল-করোনায় তাও বন্ধ রয়েছে। উপার্জন বলতে কিছুই নেই। সেনা বাহিনীর সহায়তা পেয়ে অনেক উপকার হলো।
এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল হাসান বলেন, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেনা বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা অবিরাম দিয়ে যাচ্ছে।





রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ