শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু
শনিবার ● ৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা উপসর্গ নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরের চায়ের দোকানদার আব্দুর রহমান (৫২) শুক্রবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে মারা যায়। সে খলশী গ্রামের মৃত গমির উদ্দিন আরজীর ছেলে।

বিষয়টি গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানতে পেরে আব্দুর রহমানের দাফন কার্যকর্মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওকে বিষয়টি অবহিত করেন।

শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, উপজেলা ভূমি মসজিদের ইমাম মওলানা আরিফ বিল্লাহ, মোয়াজ্জেম মোঃ মোফাজ্জল হোসেন ও গ্রামবাসীর সহায়তায় রহমানের দাফন কাজ শেষ করা হয়। করোনা ভয়ে জানাযার সময় পরিবারের কেউ উপস্থি’ত ছিল না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পরিবারের সংশ্লিষ্ট সকলকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।

জানা গেছে, আব্দুর রহমান দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিল। ঈদের পর থেকে তার অসুস্থতা বেড়ে গেলে শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জের একটি ক্লিনিকের চিকিৎসক তাকে পরীক্ষা করে তার জ্বর ও গলা ব্যাথা দেখে বলে টাইফয়েডের সমস্যা। এরপর রহমান বাড়ি এসে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতে মারা যায়।

বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা :: গাইবান্ধায় বাঁধের উপর বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় রশিদা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার গোদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোদারহাট এলাকায় নদীরক্ষা বাঁধের উপর বৃষ্টির পানি পড়াকে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। এ সময় রশিদা বেওয়া থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাঁধের নিচে পড়ে গিয়ে গুরুত্বর অসুস্থ হয়। পরে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অবশ্য এ ঘটনার মূল আসামী শফিকুল ইসলামসহ সহযোগী দুই নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার মূল রহস্য উৎঘাটনসহ বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)