শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গণ মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন কাপাসিয়ার ইউএনও
প্রথম পাতা » গাজিপুর » গণ মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন কাপাসিয়ার ইউএনও
শনিবার ● ৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণ মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন কাপাসিয়ার ইউএনও

---কাপাসিয়া প্রতিনিধি :: কাপাসিয়া উপজেলার প্রথম নারী ইউএনও মোসা. ইসমত আরা। ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে প্রথম কর্মস্থল হিসেবে কাপাসিয়ায় যোগদান করেন তিনি। অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন নি। বিগত সময়ের পুরুষ ইউএনও গণ যেভাবে কাপাসিয়ার জনগণকে আপন করে নিয়েছেন এবং নানা প্রতিকূলতাকে দক্ষতার সাথে মোকাবেলা করে সকল শ্রেণি পেশার মানুষকে সেবা দিয়েছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত একজন নারীর পক্ষে তা সম্ভব নয় বলে অনেকেই মনে করতেন। কিন্তু সমালোচকদের সে ধারণা সময়ের পরিক্রমায় ভুল প্রমাণিত হয়েছে। ইতোমধ্যেই কাপাসিয়ার জনগণের কাছে তিনি অত্যন্ত প্রিয়ভাজন হয়ে উঠেছেন। জনপ্রিয়তায় রাজনৈতিক নেতাদের টপকিয়ে এগিয়ে গেছেন অনেক আগেই।

ইউএনও মোসা.ইসমত আরা তার নিয়মিত দাপ্তরিক কাজের বাহিরে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, অবৈধ বালু উত্তোলন, পরিবেশ দূষণ, ভেজাল পণ্য বিক্রি ও সরকারি চাল আত্মসাৎসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে আপোষহীন ভূমিকা পালন করে চলছেন। সম্প্রতি করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গিয়ে লকডাউন বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি করোনায় আক্রান্তদের বেসরকারি পল্লী মডিউল কমিউনিটি হাসপাতালে আলাদা চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। লকডাউন শিথিল হলে হাট বাজারে, গণ পরিবহনে ও রাস্তাঘাটে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য তিনি নিয়মিত তদারকি করছেন এবং কোনো রকম অনিয়ম হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের দন্ড প্রদান করছেন। মানুষ মানুষের জন্য এ বিশ্বাসকে বুকে ধারণ করে কাপাসিয়ার গণ মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি। অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষের সেবায় হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার কোন ক্লান্তি ও বিরক্তি নেই। তার মোবাইল নম্বর রেয়েছে আমজনতার কাছে, ফোন পেলেই ছুটে যান তিনি সহযোগিতার জন্য।

ইউএনও মোসা. ইসমত আরা জানান, প্রজাতন্ত্রের একজন চাকুরের প্রথম কাজই হলো মানুষের সেবা দেওয়া। আর সেটা নানাভাবেই দেওয়া যায়। শুধু সদিচ্ছাটা থাকলেই হয়। মানুষের সেবা করতে পারছেন এটা ভাবতেই তার খুব ভালো লাগে। তখন আর স্বামী সন্তানের কথা মনে থাকে না। ৪ বছর বয়সী ছেলেটাকে মা ও কাজের লোকের কাছে রেখে স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। তিনি আরো জানান,বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম কর্মস্থল ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে। আর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম কর্মস্থল মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদের জন্মভূমি। এটা তার জন্য পরম সৌভাগ্যের বিষয়। তিনি আরো জানান, তাকে সার্বিকভাবে সহযোগিতা, পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে আসছেন গাজীপুর-৪ কাপাসিয়ার সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)