শিরোনাম:
●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » জীবন ঝুঁকিকে তুচ্ছ করে করোনার নমুনা সংগ্রহে ব্যস্ত কমলগঞ্জের করোনা যুদ্ধারা
প্রথম পাতা » মৌলভীবাজার » জীবন ঝুঁকিকে তুচ্ছ করে করোনার নমুনা সংগ্রহে ব্যস্ত কমলগঞ্জের করোনা যুদ্ধারা
শনিবার ● ৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবন ঝুঁকিকে তুচ্ছ করে করোনার নমুনা সংগ্রহে ব্যস্ত কমলগঞ্জের করোনা যুদ্ধারা

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: করোনায় বিরামহীন স্বাস্থ্যসেবা দিচ্ছেন সারাদেশের সংশ্লিষ্ট ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। সারাদেশের ন্যায় কমলগঞ্জেও থেমে নেই স্বাস্থ্যকর্মীদের কর্মযজ্ঞ। দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহ ও আক্রান্তদের নিয়মিত স্বাস্থ্য সেবা দিচ্ছেন তারা।

গত বৃহস্পতিবার ৫ জুন ৪টি সহ কমলগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত মোট-৩৬১টি নমুনা সংগ্রহ করা হয়।

করোনার সন্দেহজনক উপসর্গ দেখা দিলেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম নমুনা সংগ্রহ করতে ছুটে যান। ঈদসহ অনেক আনন্দকে পাশ কাটিয়ে দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। পরিবার পরিজনের মায়া ত্যাগ করে এই ক্রাইসিস মুহূর্তে তাঁরা মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা মনে রাখবে চিরকাল কমলগঞ্জবাসী। তাদের ত্যাগ ও অবদান নিঃসন্দেহে অভিবাদন পাওয়ার যোগ্য। করোনা কালে করোনাযুদ্ধের অগ্রসৈনিক এই স্বাস্থ্যকর্মীরা।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতার ডাঃ মাহবুবুল আলম ভূইয়ার নির্দেশনায় নমুনাগুলো সংগ্রহ করা হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা কালেকশন টিমের সদস্যরা হলেন- ডাঃ সৌমিত্র সিনহা (মেডিকেল অফিসার), সুর্নিমল কুমার সিংহ (মেডিকেল টেকনোলজিষ্ট), নরুল হক(ড্রাইভার), আশরাফুল আলম (ই.পি.আই)।

আলাপকালে করোনা যুদ্ধারা জানান, আমরা করোনা রুগি শনাক্তকরণে নমুনা সংগ্রহ করতে প্রথমেই নিজের ও রুগির উভয়েরই সেইটি নিশ্চিত করি। এর পরও জিবনের ঝুঁকি থেকেই যায়। সেই ঝুঁকি তুচ্ছ মনে হয় মানুষের কষ্ট দেখে। আবার অনেক সময় অপরাধবোধও হয় মানুষের আড়চোখে তাকানো দেখে।

তারা আরো জানান, সমাজের অনেকেই করোনা রুগীদের পাশাপাশি আমাদেরকেও খারাপ চোখে দেখে, খারাপ মন্তব্য করে। তবুও পরিবারের সবাইকে নিরাপদ রেখে সামাজিক দায়বদ্ধতা এবং নিজের কর্মক্ষেত্রকে সম্মান করে কাজ করে যাচ্ছি।

তারা সবাইকে অনুরোধ করেন বলেন, করোনায় সংক্রমিত হওয়া কোন অপরাধ নয়। করোনা পজেটিভ মানেই মৃত্যু নয়। করোনা রুগীর প্রতি সদয় মনোভাব দেখান, সামাজিক সচেতনতাই পারে করোনা ভয়কে জয় করতে।

কমলগঞ্জে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুরে গরু চড়াতে গিয়ে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের মূত্যু হয়।

জানাযায়, মখাবিল গ্রামের অনু মিয়ার ছেলে মাদ্রাসা পড়ুয়া ছাত্র লতিফুর রহমান (১৭) আজ শনিবার ৬ জুন বিকাল ৪টায় বাড়ীর অদুরে মখাবিল বিওপি ক্যাম্পের পার্শ্বে মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাতে গুরুত্বর আহত হয়। আহতবস্থায় স্থাণীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার এএসআই আনিসুর রহমান বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

চা-বাগানে চোলাই মদের রমরমা ব্যবসা : স্বাস্থ্য ঝুঁকিতে মাদক সেবীরা
কমলগঞ্জ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চা বাগান সমুহে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ম্যানেজ করে চলছে নিন্মমানের চোলাই মদের রমরমা ব্যবসা। নিন্মমানের মাদক সেবনের কারনে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি তরুন সমাজ হচ্ছে বিপথগামী।

জানাযায়, কমলগঞ্জ উপজেলার ১৪টি চা বাগান রয়েছে। এসব বাগান সমুহের প্রতিটিতেই রয়েছে বৈধ মাদকের পাট্রা। মাদক সহজ লভ্য হওয়ার কারনে বাগানের শ্রমিক সহ উঠতি বয়সের যুবকরা মাদকের দিকে ধাবিত হচ্ছে। চাহিদা বৃদ্ধি পাওয়ার কারনে এক শ্রেণীর অসাধু সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা নিন্ম মানের চোলাই মদ, হাঁড়িয়া মদ তৈরী করছে। সব ছেয়ে বেশী লক্ষ্য করা যাচ্ছে পাত্রখোলা, মাধবপুর, আলীনগর, মদনমোহনপুর, চাতলাপুর, শমসেরনগর, কানিহাটি, দেওড়াচড়া চা-বাগান সমুহে।

এদের মধ্যে পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের লামিয়া অলমিক, লেলামা অলমিক, ববই মান্দ্রাজি, সোনা অলমিক, পটক লাল এর বাড়ীতে উঠেছে এসব চোলাই মদ ও হাড়িয়া তৈরীর কারখানা।

এসব মাদক সেবন করে অনেক সময় সেবীরা মাতাল অবস্থায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এছাড়া রাস্তার যেখানে-সেখানে পড়ে থাকতে দেখা যায়। এই সব সেবনকারীদের মধ্যে চা শ্রমিক ছাড়া ও বস্তি এলাকার উঠতি যুবকরা ও এতে ঝুঁকে পড়ছে। ফলে চা বাগানের শ্রমিক পরিবার সহ সেবীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ।

এ ব্যাপারে বাগানের চা শ্রমিক ও সচেতন নাগগরিকরা স্থানীয় প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)