শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়

ছবি : সংবাদ সংক্রান্তকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় আদমপুর রোডস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মেয়র প্রার্থী মো: জুয়েল আহমদ বলেন, আমি বিগত ৫ বছর যাবৎ মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এরপরও পৌরসভার কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পৌরসভার জনগনের জীবনমান উন্নত করার জন্য আবারো প্রার্থী হয়েছি। ২০১৫ সালের নির্বাচনে সবার সহযোগিতায় প্রথমবারের মত কমলগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলাম। এ ক্ষেত্রে কমলগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগিতা ছিল। তিনি গত ৫ বছরে পৌরবাসীর কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে গত ৯ মাসে করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে পৌরবাসীর ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ তৎপরতা চালিয়েছেন। তিনি সবার কাছে ভোট প্রার্থনা করে বলেন, গত ৫ বছরে কোন ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করে অসম্পূর্ণ কাজের সাথে নতুন উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিতে। তিনি আরও বলেন, গত ৫ বছরে কমলগঞ্জ পৌরসভা সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত হয়েছিল। আমি পৌরসভার উন্নয়নে আরো বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি।
কমলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জুয়েল আহমদ আরো বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং মাদকমুক্ত কমলগঞ্জ পৌরসভা গড়তে অতীতের মতো ভবিষ্যতেও দলমত নির্বিশেষে স্নেহ ভালবাসার বন্ধনে আগলে আবারও ভোটাররা আমাকে নির্বাচিত করবেন বলে শতভাগ বিশ্বাস। পুনরায় মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর সকল নাগরিক অধিকার পুরণে সহযাত্রী হয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)