শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম
প্রথম পাতা » মৌলভীবাজার » ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

ছবি : সংবাদ সংক্রান্তকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে নিজ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন জামে মসজিদের ইমাম আব্দুল কাইয়ূম। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত মৌলভী আব্দুল কাদিরের পুত্র।

জানা যায়, ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে নিজে করেছেন গরু- ছাগল, হাঁস-মুরগীর খামার। পাশাপাশি উদ্বুদ্ধ করছেন সমাজের তরুন ও হতদরিদ্রদের। সাথে চালিয়ে যাচ্ছেন বৃক্ষ রোপনসহ বিভিন্ন প্রকার গণ সচেতনতা। আসহায়দের দিচ্ছেন প্রাথমিক চিকিৎসা। তাছাড়া যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের জন্য ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী ইমামের থেকে বিভিন্ন প্রকারের সহযোগীতা-পরামর্শ নিচ্ছেন যখন খুশী তখন।

আলাপকালে ইমাম আব্দুল কাইয়ূম জানান, ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ হচ্ছে ইমাম প্রশিক্ষণ একাডেমী। সারা দেশের মসজিদের সম্মানিত ইমাম ও মুযাজ্জিনগণকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি গণশিক্ষা, পরিবার কল্যাণ, কৃষি ও বনায়ন, প্রাণী-সম্পদ পালন ও মৎস্য চাষ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, বৃক্ষ রোপণ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, আদর্শ পরিবার গঠন, নারীর অধিকার ও ক্ষমতায়ন, নারী-পুরুষ বৈষম্য দূরীকরন, নারী-শিশু পাচার রোধ, দুর্নীতি প্রতিরোধ, মাদক ও জুয়ার কুফল, বাল্যবিবাহ, সমাজে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ব্যবহারিক ও মৌখিক প্রশিক্ষণ প্রদান করে আমাদের মত ইমামদেরকে উপার্জনক্ষম এবং সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ইমামদের প্রশিক্ষন দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।

এই প্রশিক্ষিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি, অন্যদিকে দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারছি। আমি নিজে সাধ্য অনুযায়ী বিভিন্ন প্রকার খামার করেছি, আমার পাড়া প্রতিবেশীদেরকেও গৃহপালিত পশু পালনে করছি উদ্ভুদ্দো। প্রশিক্ষনকে কাজে লাগিয়ে নিজের পরিবারের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রতিবেশীদেরও বিভিন্ন সময় পরামর্শ দিতে পারছি।

আলাপকালে তিনি আরো জানান, আর্থিক স্বচ্ছলতার পরিধি কম থাকার কারণে অনেক কিছু চাইলেই করা যাচ্ছে না। স্বচ্ছলতা থাকলে নিজেরসহ সমাজের আর পাঁচজনেরও আর্থিক উন্নয়নে অবদান রাখতে পারতাম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)