শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষকদের ভুমিকা অপরিসীম : এমপি হেলাল
প্রথম পাতা » নওগাঁ » বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষকদের ভুমিকা অপরিসীম : এমপি হেলাল
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষকদের ভুমিকা অপরিসীম : এমপি হেলাল

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সবাইকে কাজ করতে হবে। ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার পাশে থেকে সবাইকে কাজ করে যেতে তিনি সকলের প্রতি আহবান জানান।’

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার গুনগতমান বৃদ্ধি ও মাননীয় সাংসদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে এমপি আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। আমরা সব সময় শিক্ষাকে মর্যাদা দিই, শিক্ষকদের মর্যাদা দিই। এখনো আমি আমার শিক্ষকদের পেলে সম্মানের সঙ্গে তাঁদের মর্যাদা দিই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। কাজেই প্রত্যেকটা ছেলেমেয়েকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা; মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো এবং ন্যায়-নীতিবান ও আদর্শ নিয়ে মানুষ হওয়া; সেই চর্চা যেন তাদের মধ্যে থাকে, সে ব্যাপারে আপনাদের নজর দিতে হবে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। ছেলেমেয়েরা যেন বিভ্রান্তির পথে না যায়। আজকে যেমন মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে যেন জড়িত না হয়।’

শিক্ষক আমিনুল ইসলাম ও শিপ্রা সরকারে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফিজার রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক, রাণীনগর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভিন, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, জানবক্্র সরদার, আক্কাছ আলী, আফছার আলী, আব্দুল মান্নান মোল্লা, আল্লামা শের-ই-বিপ্লব, নাজমুল হক নাদিম, আব্দুস শুকুর সরদার, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, যুগ্ন-সম্পাদক বরুন কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। ও শিপ্রা সরকার।
বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাংচুরের প্রতিবাদে আত্রাইয়ে প্রতিবাদ সভা


আত্রাই :: “জাতীর পিতার সম্মান রাখবো মোরা অম্লান” স্লোগানে নওগাঁর আত্রাইয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য স্থাপন বিরোধী ও ভাঙ্গার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. মঞ্জুরুল আলম এর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। সভায় জাতীর পিতার ভাস্কর্য স্থাপন বিরোধী চক্রকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাশিÍর দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোছা. রোকশানা হ্যাপি, ওসি তদন্ত মোজাম্মেল হক, মৎস্য অফিসার পলাশ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আইসিটি অফিসার সানজির শিশির, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইনেসটাকটর ফররুখ আহম্মদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সমর কুমার রায়,একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ। সভায় সরকারের সকল দফতরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)