শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূয়া সনদপত্রে চাকরি
প্রথম পাতা » কুষ্টিয়া » এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূয়া সনদপত্রে চাকরি
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ভূয়া সনদপত্রে চাকরি

ছবি : এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমানশামসুল আলম স্বপন, কুষ্টিয়া :: কুষ্টিয়ার মিরপুর পৌরসভাধীন সুলতানপুরের বাসিন্দা মৃত আবেদ আলী মন্ডলের ছেলে সিদ্দিকুর রহমান। বর্তমান মিরপুর বাসষ্ট্যান্ডের পাশে প্রায় কোটি টাকা ব্যয়ে আলিশ্বান বাড়ি বানিয়েছেন তিনি। সেখানেই থাকেন দুই ছেলে ও স্ত্রীসহ স্বপরিবারে। এই মানুষটি হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত নকসাকার উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান। যিনি ভূয়া সনদপত্রে চাকরি নিয়ে দীর্ঘ ২৮ বছর চাকরি করছেন এলজিইডিতে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে একাধারে ১০ বছরই আছেন নিজ এলাকা মিরপুরে।
শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ সিদ্দিকুর রহমান নিজেকে প্রকোশলী হিসেবে দাবি করলেও এলজিইডি অফিস সুত্রে জানা যায় তিনি ড্রাফসম্যান । এখন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমান তিনি মিরপুর উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত নকসাকার উপসহকারী প্রকৌশলীর হিসেবে কর্মরত । খোঁজ নিয়ে জানা গেছে তার সর্বসাকুল্যে বেতন/ভাতা ২৬ হাজার টাকা। এই টাকা দিয়ে তিনি দুই ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন । যে টাকা তিনি বেতন/ ভাতাপান সে টাকা দিয়ে তার সংসার ১৫ দিনও চলার কথা নয় । কিন্তু তিনি চলেন রাজার হালে । সম্প্রতি ২ লাখ টাকা দিয়ে ছেলেকে পালচার মটর সাইকেল কিনে দিয়েছেন তিনি। মিরপুর বাসষ্ট্যান্ডের পাশে প্রায় কোটি টাকা ব্যয়ে আলিশ্বান বাড়ি বানিয়েছেন সিদ্দিকুর রহমান । এলাকাবাসীর প্রশ্ন তার এত টাকার উৎস্য কোথায় ?
অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবৈধভাবে টাকা কামানোর ভয়ংকর তথ্য। নকসাকার হলেও বিশেষ ক্ষমতার দাপট দেখিয়ে মিরপুর এলজিইডির অধিকাংশ ঠিকেদারী কাজে গোপনে পার্টনার হিসেবেও কাজ করে থাকেন তিনি । বিশেষ করে ঠিকাদার আব্দুর রাজ্জাক পল্টুর কাজ গুলো সিদ্দিকই দেখভাল করেন। কাগজ কলমে পল্টুর নাম থাকলেও নেপথ্যে কাজ করেন সিদ্দিকুর রহমান । এ অর্থবছরে ৮৩ লক্ষ টাকায় মিরপুর কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ, ১ কোটি ১১ লাখ টাকায় পোড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৬ লাখ টাকায় খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ল নির্মাণ কাজ, ১৪ লাখ টাকায় বারুইপাড়া ইউপি ভবন মেরামতের কাজ । ১৮/১৯ অর্থবছরে ৩৬ লক্ষ টাকায় কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন কাজ যেন তেন ভাবে কাজ করে ঠিকাদারের সাথে লাভের টাকা ভাগাভাগি করে নেন এই কর্মচারি।
ওই সব কাজে ইট,বালি, সিমেন্ট,রডসহ সকল প্রকার নির্মাণ সামগ্রী সরবরাহ করে থাকেন সিদ্দিকুর রহমান । নি¤œ মানের নির্মাণ সামগ্রী দিয়ে উন্নয়ন কাজ করা হলেও কেউ দেখার নেই,কিছু বলারও নেই । কারণ সিদ্দিকের রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চরম সখ্যতা। তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই । আর এ সুযোগেই তিনি অবৈধ ভাবে কামিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা । অন্য ঠিকাদারের কাজ থেকেও তিনি হাতিয়ে নেন ঘুষ এমন কথা বলছে সংশ্লিষ্টরা ।
বারুইপাড়া ইউপি চেয়ারম্যান সাঈদার রহমান জানান, শুনেছি বারুই পাড়া ইউপি ভবন মেরামতের কাজ পেয়েছেন সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল হুসাইন আকাশ । মূল ঠিকাদারকে সাইডে কখনো দেখিনি। সিদ্দিকুর রহমানই কাজ দেখা শুনা করেছেন । কিন্তু কাজ সিডিউল মোতাবেক হয়নি। তা ছাড়া বেশ কিছু কাজ বাকি রেখে কাজ বন্ধ করে দেয়া হয়েছে । তিনি বলেন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো আমি।
এ সব অভিযোগ নিয়ে সিদ্দিকুর রহমানের মুখোমুখি হই আমরা । প্রথমে তার শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলে সিদ্দিক বলেন, ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ১৯৯১ সালে তিনি এলজিইডিতে চাকরি নেন । প্রথম পোষ্টিং হয় কক্সবাজারে। ১৯৯৭ সালে তিনি খুলনা টিটিসি থেকে ৬ মাসের কোর্সে সার্ভেয়ার হিসেবে প্রশিক্ষণ নেন । ঠাকুর গাঁর রানী শংকাইল পলিকেটনিক থেকে তিনি ২ বছরের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করেন। তার এই সব সনদপত্র দেখতে চাইলে তিনি বলেন, আমার সকল সনদপত্র ঢাকার অফিসে জমা আছে । এখন আমি দেখাতে পারবো না । কি ভাবে তিনি নিজ এলাকায় ১০ বছর ধরে চাকরি করছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন । তারা আমাকে বদলী না করলে আমি কি করবো ? এলজিইডিতে অনেক কর্মচারি আছে যারা নিজ এলাকায় যুগ যুগ ধরে চাকরি করছে ।
কোন উৎস্য থেকে তিনি এত টাকার মালিক হলেন জানতে চাইলে সিদ্দিক বলেন, তার বড় ছেলে ঠিকাদারী ব্যবসা করেন এবং ঢাকাতে তার অন্য ব্যবসা আছে । কত বছর ধরে ছেলে ঠিকাদারী ব্যবসা করছে জানতে চাইলে তিনি বলেন এ বছরই প্রথম ১৪ লাখ ৬৫ হাজার টাকার একটি কাজ পেয়েছে । এরপর তিনি বলেন, নিউজ করে কি লাভ ? ওসব বাদ দেন ভাই। সাংবাদিকরা আসলে আমরা খুশি করে দিই । তারা চলে যায় ।
এ ব্যাপারে মিরপুর এলজিইডি’র উপজেলা প্রকোশলী মিজানুর রহমান বলেন, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন একই ষ্টেশনে চাকরি করছেন কিন্তু তাকে বদলী করার ক্ষমতা আমার নেই ।ওটা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ । তা ছাড়া সিদ্দিক স্থানীয়, আমি অন্য জেলার মানুষ ।
কুষ্টিয়া এলজিইডির একজন নির্বাহী প্রকৌশলী নাম না প্রকাশ করার শর্তে জানান, মুলত: এলজিইডির চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। যে যার মত ব্যস্ত । অনিয়ম -দুর্নীতি এখন এলজিইডিতে নিয়ম নীতিতে পরিনত হয়েছে । সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পাওয়া গেছে কিন্তু কোন ব্যবস্থা না নেয়ায় এখন সে বে-পরোয়া ।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান বলেন, এলজিইডির কোন কর্মকর্তা -কর্মচারির বিরুদ্ধে অনিয়ম -দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিক তদন্ত কমিটি গঠন করা হবে । তদন্তে অনিয়ম -দুর্নীতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)