বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি সেনা জোন মানবিক সহায়তা নিয়ে দুস্থদের পাশে
খাগড়াছড়ি সেনা জোন মানবিক সহায়তা নিয়ে দুস্থদের পাশে
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন মানবিক সেবার অংশ হিসেবে সদর উপজেলার বড়পাড়া এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করছে। আজ বুধবার ৮ জুলাই সকালে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় সদর উপজেলার বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স গাইনী বিশেষজ্ঞ মেজর ডা: উম্মে হাবিবা তাদের সুচিকিৎসা দেন।
বর্তমান করোনা পরিস্থিতিতে দূর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌছানোর মত এমন মহৎ কর্মকান্ডে সাধারণ মানুষ অত্যন্ত খুশী।
খাগড়াছড়ি জোন কমান্ডার বিএ-৬৯৭১ লেঃ কর্ণেল মো. জাহিদুল ইসলাম পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের