শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » এনজিও’র সাথে সাংবাদিকদের দূরত্ব কমিয়ে একসাথে কাজ করার আহবান
প্রথম পাতা » কক্সবাজার » এনজিও’র সাথে সাংবাদিকদের দূরত্ব কমিয়ে একসাথে কাজ করার আহবান
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনজিও’র সাথে সাংবাদিকদের দূরত্ব কমিয়ে একসাথে কাজ করার আহবান

---উখিয়া প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক ভাবে আশ্রয় দিয়েছেন। এখন তাদের প্রত্যাবাসনের বিষয়টিও সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা কার্যকর করতে স্থানীয় পর্যায়ের রাজনীতিবিদ, দাতাসংস্থা ও জাতিসংঘ প্রতিনিধিদের সমন্বিত ভাবে আন্তরিক হতে হবে। তবে আশ্রিত রোহিঙ্গারা যতদিন থাকবে, ততদিন মানবিক সহযোগিতা ও মানবিক আচরণ করে যেতে হবে। এসময় তিনি এনজিও গুলোর সাথে সাংবাদিকদের দূরত্ব কমিয়ে এক সাথে কাজ করার আহবান জানান। এছাড়াও স্থানীয়করণের উপর ষ্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত বিষয়েও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আজ ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাহী কমিটির সাথে সম-সাময়িক ও নানা বিষয় নিয়ে ভার্চ্যুয়াল মিটিংয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, স্থানীয়দের জন্য ২৫শতাংশ বরাদ্ধ যথাযথ ভাবে বাস্তবায়নের ক্ষেত্রে কোস্ট ট্রাস্ট কাজ করে যাচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সংবাদকর্মী ও স্থানীয় সুশীল সমাজের দায়িত্বশীল রাখতে হবে।
ভার্চ্যুয়াল মিটিংয়ে উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, এনজিও এবং সাংবাদিকদের মধ্যেকার দূরত্ব থেকে যাচ্ছে। এই দূরত্ব কমিয়ে এনে একসঙ্গে কাজ করলে ভালো হয়। তিনি বলেন, সাংবাদিকরা দেশের সমস্যা-সম্ভাবনা, অনিয়ম, দূর্নীতি ও গণমানুষের দু:খ, দুর্দশার কথা তুলে ধরলেও তৃণমুলের সেই গণমাধ্যমকর্মীদের খবর কেউ রাখে না। সরকারি-বেসরকারি ভাবে সাংবাদিকদের জন্য নানা সুবিধা দেয়া হলেও মফস্বলের কর্মরত সাংবাদিকরা তা থেকে প্রতিবারই বঞ্চিত হয়ে আসছে।
তিনি ভবিষ্যতে এসব উত্তরণের জন্য সদস্যদের কল্যাণে একটি তহবিল গঠন। সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে এনজিও গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম উখিয়া অনলাইন প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী অফিস নির্মাণের গুরুত্ব এবং অস্থায়ী অফিসের জন্য প্রয়োজনীয় আবসাবপত্র প্রদানের দাবী জানান।
উখিয়া অনলাইন প্রেসক্লাব এর অর্থ সম্পাদক ও রাইজিং কক্স নিউজ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ বলেন, গণমাধ্যমকর্মীরা যে কোন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি অনিয়ম, দূর্নীতির বিষয়েও বস্তুনিষ্ট তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করে থাকে। তাই এনজিও গুলোকে কাজের ক্ষেত্রে সচ্ছতা এবং তথ্য প্রদানে আরো আন্তরিক হওয়া দরকার।
উখিয়া অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রফিক মাহমুদ বলেন, স্থানীয়করণ বাস্তবায়নে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এনজিও গুলোতে ফ্রিল্যান্সার হিসেবে স্থানীয় সাংবাদিকদের পদায়ন করার দাবী জানান।
উখিয়া অনলাইন প্রেসক্লাব এর নির্বাহী সদস্য ও টিটিএন প্রতিনিধি তাসপ্রিয়া বিনতে কাশেম বলেন, এনজিও গুলো রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক শিশুদের বিকাশে নিয়ে কাজ করলেও কক্সবাজারের স্থানীয় শিশু ও পথশিশুদের নিয়ে কার্যকর কোন পদক্ষেপ চোখে পড়েনি। ভবিষ্যতে স্থানীয় শিশুদের মানবিক বিকাশে এনজিও গুলো কাজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।
উখিয়া অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এর উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চ্যুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেন, কোস্ট ট্রাস্টের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, ডিবিডিনিউজ২৪ সম্পাদক জসিম আজাদ, সিএসবি২৪ ডটকম এর যুগ্ম বার্তা সম্পাদক সবুজ বড়ুয়া, কক্সবাজার সময়ের নিউজ রুম এডিটর কনক বড়ুয়া শ্রাবণ।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)