শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ১০ দফা দাবীতে হাফিজ জুট মিল শ্রমিকদের তিন দিনের আলটিমেটাম
প্রথম পাতা » চট্টগ্রাম » ১০ দফা দাবীতে হাফিজ জুট মিল শ্রমিকদের তিন দিনের আলটিমেটাম
রবিবার ● ২৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ দফা দাবীতে হাফিজ জুট মিল শ্রমিকদের তিন দিনের আলটিমেটাম

---সীতাকুন্ড প্রতিনিধি :: বকেয়া বেতন, ঈদ বোনাসসহ ১০ দফা দাবীতে সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ রাষ্ট্রায়ত্ব পাটকল হাফিজ জুট মিল শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টা থেকে এক ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিশাল একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মানববন্ধনকে ঘিরে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাফিজ জুট মিলস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ড্রাস্টিরিয়াল পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লাসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সরকার সারাদেশের ২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তার আগে স্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত দেওয়ার কোন খবর নেই। অন্যদিকে আর কয়েকদিন পর ঈদুল আযহা অথচ বেতন, বোনাসোর কোন খবর নেই।

একদিকে করোনা ভাইরাস অন্যদিকে হঠাৎ করে মিলের উৎপাদন বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন ধারণ করছে।

এ অবস্থায় বিজেএমসি’র এমন আচরণে জুট মিলের কর্মরত অস্থায়ী, দৈনিক, বদলী শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও উত্তেজনা বিরাজ করছে।

দাবীগুলোর মধ্যে রয়েছে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বদলী, অস্থায়ী, দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের সাধারণ ছুটির মজুরী প্রদান।

মজুরী কমিশন ২০১৫ অনুযায়ী বদলী, অস্থায়ী,দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের গ্রেড ভিক্তিক মূল মুজরী অনুযায়ী বোনাস প্রদান করা।

সকল বয়েয়া সপ্তাহের মজুরী ঈদের বন্ধের আগে প্রদান করা।স্থায়ী শ্রমিকদের ন্যায় বদলী, অস্থায়ী, দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান এবং মজুরী কমিশন ২০১৫ চালু হওয়ার পূর্বের প্রাপ্য বকেয়া মজুরী এরিয়ার প্রদান করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল জাতীয় শ্রমিক লীগ নেতা ও হাফিসজুট সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা ঈদের আগে ঈদ বোনাস, বকেয়া বেতনসহ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার দাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণার দেওয়া হবে বলে জানান।





আর্কাইভ