শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » এ কেমন ডাকাত
প্রথম পাতা » চট্টগ্রাম » এ কেমন ডাকাত
রবিবার ● ২৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ কেমন ডাকাত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই প্রতিনিধি :: এ কেমন ডাকাত ! সিঁদেল চুরির ঘটনা অহরহ ঘটলেও এবার সিঁদেল ডাকাতির ঘটনা ঘটেছে মিরসরাইয়ের এক বাড়িতে। ডাকাত দল বাড়ির নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঘরের আঙিনায় প্রবেশ করে।

ডাকাত দলের এক সদস্য ঘরের দরজার নিচে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে ঘরের দরজা খুলে দিলে অন্য ডাকাতরা ঘরে প্রবেশ করে। ব্যাপক ভাঙচুর সহ লুট-পাট চালায় ও ধারালো অস্ত্রের আঘাতে নারি-পুরুষ সহ দুইজনকে আহত করে দ্রুত পালিয়ে যায়।

গত শুক্রবার ( ২৪ জুলাই) দীপ্রহর সাড়ে তিনটায় উপজেলার শফিউল্লাহ পাড়ার আমিনুল হকের বাড়িতে এই ব্যতিক্রমী সিঁদেল ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় আহতরা হলেন আমিনুলের পুত্র ফখরুল ইসলাম রাসেল (২৯) ও পুত্র বধু হাসিনা আক্তার ( ২৬)।

আহত রাসেল জানান, ঘুমের মধ্যে ছয় ডাকাত তাকে চেপে ধরলে তার ঘুম ভেঙ্গে যায়। ডাকাতদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলো পাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে, আরো ৫থেকে ৬ জন ডাকাত তার স্ত্রী হাসিনা ও
দুই মাসুম সন্তানদের হাত মুখ বেধে পেলে। স্ত্রী হাসিনার কানের দুল ছিনিয়ে নেয়ার সময় মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত লাগে।

ফখরুল ইসলাম রাসেল আরো বলেন, ডাকাতরা সংখ্যায় প্রায় ১২ থেকে ১৪ হবে প্রত্যেকের হাতে ধারালো চুরি, কারিচ ও ধামা ছিল। ডাকাত দল ঘরের আলমিরা ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়। নগদ ৬০ হাজার টাকা, দুই জোড়া কানের দুল, চারটি মোবাইল ফোন নিয়ে যায়।

এছাড়া ঘরের ব্যাহার্য জিনিসপত্র খুন্তি, কোদাল, মাছ মারার জাল এমনকি ফ্রীজের মাছ-মাংস ও নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় স্থানিয় চেয়ারম্যান ও মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন আমি ঘটনা স্থল পরিদর্শক করেছি। তারা সিঁদেল চুরির ষ্টাইলে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র ব্যবহার করেছে।

আরো দঃখের বিষয় হলো মাত্র একদিন আগেই আমি মঘাদিয়া ইউনিয়ন পরিষদে স্থানিয়দের সাথে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে মতবিনিময় সভা করেছি।

আমি মিরসরাই আসার সাথে সাথে মাদক, চুরি-চিন্তাই, ডাকাতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালাচ্ছি। প্রচুর পরিমানে মাদক উদ্ধার সহ মাদকসেবি ও মাদক কারবারিদের গ্রেফতার করেছি।

হয়তো একটা অপশক্তি চায় না মিরসরাই মাদক, চুরি-চিন্তাই, ডাকাতি ও সন্ত্রাস মুক্ত হোক।
তাই হয়তো আমাকে ও আমার পুলিশ বাহিনীকে বেকায়দায় ফেলার জন্যই এই ডাকাতির ঘটনা।

তবে কাওকেই ছাড় দেয়া হবেনা পুলিশ যেভাবে এই থানায় মাদক, চুরি-চিন্তাই, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে তা আরো বৃদ্ধি পাবে এবং ডাকাতির ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে।





আর্কাইভ