শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অস্ত্রের চেয়ে কলমের শক্তি অনেক বেশী : বীর বাহাদুর উশৈসিং এমপি
প্রথম পাতা » প্রধান সংবাদ » অস্ত্রের চেয়ে কলমের শক্তি অনেক বেশী : বীর বাহাদুর উশৈসিং এমপি
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ত্রের চেয়ে কলমের শক্তি অনেক বেশী : বীর বাহাদুর উশৈসিং এমপি

---

ষ্টাফ রিপোর্টার ::পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, অস্ত্রের চেয়ে কলমের শক্তি অনেক বেশী একথা একদিন প্রমান করবে পাহাড়ের ছেলে-মেয়েরা ৷ পার্বত্য জনগন দেশের জন্য বোঝা নয় তারাও দেশের সম্পদ ৷ তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের বসবাসরত মানুষের কল্যানের কথা চিন্তা শান্তিপূর্ন পরিবেশ সৃষ্টির লক্ষে সংলাপের মাধ্যমে পার্বত্য চুক্তি করেছে এর ফলে আজ পাহাড়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উন্নততর শিক্ষা লাভ করবে ৷ তিনি বলেন, পার্বত্য এলাকার সকল সমস্যাগুলোকে চিহ্নিত করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বসে সমাধানের পথ খুঁজে বের করে আমাদের সামনের দিয়ে অগ্রসর হতে   তিনি বলেন, শিক্ষার কাছে কোন ধর্ম বর্ন নেই হাজারো কষ্টের মাঝেও আমাদের সুশিক্ষা ভালো জ্ঞান অর্জন করতে হবে ৷ তিনি বলেন, মারমা শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মারমা শিক্ষার্থীরা অনেক এগিয়ে এসেছে ৷ সত্‍ লক্ষেকে সামনে রেখে সমাজ ও দেশের সেবায় মারমা সম্প্রদায়ের ছেলেমেয়েরা সম্পদে পরিনত হতে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি প্রতিশ্রুতী ব্যক্ত করেন ৷ তিনি মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের ম্যাগাজিন শিক্ষা উপকরন ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন ৷
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কাপ্তাই উপজেলা শাখা ও কাপ্তাই কর্ণফুলী ডিগ্রী কলেজের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার মারমা ছাত্র ছাত্রীদের নবীন বরন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷
জাতীয় সংগীত ও মারমা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনার পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় ৷
নবীন বরন ও বই বিতরণ উদযাপন পরিষদের আহবায়ক ভদন্ত উত্তমালংকার ভিক্ষুর সভাপতিত্বে আলোচনাসভায় গেষ্ট অব অনার হিসেবে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, মারমা সাংস্কৃতিক সংস্থা কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংসুছাইন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চেীধুরী, থোয়াইচিং মং মারমা, সান্তনা চাকমা, বান্দরবান জেলা পরিষদ সদস্য টিংটিং ম্যা মারমা, ইউএনও দুলাল চন্দ্র সুত্রধর, কর্ণফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, ৫নং ওয়াগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংহ্লাচিং মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি বোঅংসিং মারমা বক্তব্য প্রদান করেন ৷
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, লেখাপড়া বাদ দিয়ে চুক্তি বাস্তবায়নে অস্ত্র ধর এ ধরনের শ্লোগান দিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের কিছু আঞ্চলীক রাজনৈতিক দল ৷ এ ধরনের
শ্লোগান কোন একটি শিক্ষিত দল বলতে পারেনা ৷ এ ধরনের দলকে ধিক্কার দিয়ে সুশিক্ষায় শিক্ষা গ্রহনের পরামর্শ দেন তিনি উপস্থিত মারমা শিক্ষার্থীদের ৷ তিনি বলেন, বর্তমান সরকার শিৰার উন্নয়নে বিনামূল্যে বই ও শিক্ষাবৃত্তি প্রদান করছে ৷ এছাড়াও শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট, মন্দির, মসজিদ, গীর্জা নির্মান করে দিচ্ছে দেশের মানুষের কল্যানে ৷ তিনি বলেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই ৷
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উচুঁ করে দাড়াতে পারেনা ৷ আগামীতে তোমরাই শিক্ষিত সমাজ সমৃদ্ধশালী দেশ গঠনে বিরাট ভুমিকা রাখবে ৷ এ জন্য আওয়ামীলীগ সরকার সবসময় তোমাদের পাশে থাকবে ৷ কারণ বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার ৷
আলোচনাসভা শেষে অতিথিরা ২০১৫-১৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর মারমা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন এবং মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের মারমা শিক্ষার্থীদের ছাত্রাবাস ভবনের উদ্ভোধন করেন ৷  আপলোড : ৩০ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৫৮ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)