শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » শ্রমিকশ্রেণীর জন্যই গণতান্ত্রিক অধিকার বেশী প্রয়োজন
শ্রমিকশ্রেণীর জন্যই গণতান্ত্রিক অধিকার বেশী প্রয়োজন
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতি মানুষের জন্য ভোটের অধিকারসহ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার সবচেয়ে বেশী প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার না থাকলে শ্রমিকেরাই সবচেয়ে বেশী নিগৃহীত আর বঞ্চনার শিকার হয়। দুনিয়াব্যাপী শ্রমিকশ্রেণীর ধারাবাহিক লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার আইন। শোষক লুটেরা ধনীকশ্রেণী এখন সেই ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিচ্ছে। দেশে জনগণের ভোটের অধিকার না থাকায় বঞ্চিত শ্রমজীবী মানুষ আরো নিঃস্ব ও ক্ষমতাহীন হয়েছে। সরকার ও মালিকেরা কেবল উৎপাদন বাড়াতে চায় কিন্তু তাদেরকে ন্যায্য মজুরীসহ গণতান্ত্রিক ও মানবিক অধিকার দেয় না। উল্টো শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে তারা চক্রান্ত আর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে। শ্রমিক আন্দোলন দমনে গুণ্ডাবাহিনী আর পুলিশ লেলিয়ে দেয়। মিথ্যা মামলা আর গ্রেফতার করে শ্রমিকদেরকে নানাভাবে হয়রানি করে। তিনি বলেন, এই করোনাকালেও কয়েক লক্ষ শ্রমিককে অমানবিকভাবে ছাটাই করা হয়েছে। অনেকেরই বেতন ভাতা পরিশোধ করা হয়নি। তিনি এই অবস্থা পরিবর্তনে অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকশ্রেণীর সচেতন ও লড়াকু আন্দোলন সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
আজ সকালে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
তোপখানা রোডে সংগঠনের সভাপতি শ্রমিক নেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় শ্রমিক আন্দোলন সংগঠনের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, মো. বাবুল মিয়া, মো. আল আমিন, ছামিউল ইসলাম, মো. রাকিব, গোলাম মোস্তফা, মো. রাব্বি, মো. রাজু, লিয়াকত হোসেন প্রমুখ।
কর্মশালায় মাহমুদ হোসেন বলেন, অধিকার প্রতিষ্ঠায় লড়াকু শ্রমিক আন্দোলন সংগঠনের কোন বিকল্প নেই। তিনি বলেন, সরকার ও মালিকেরা আইনের শাসনের কথা বললেও প্রতিনিয়ত তারা আইন ভঙ্গ করে শ্রমিক ছাটাই করছে। নানা ধরনের হয়রানি ও নিপীড়ন অব্যাহত রেখেছে। তিনি দাবি আদায়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের