শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কৃষি » দফায় দফায় বাড়ছে কাঁচা মরিচের দাম
প্রথম পাতা » কৃষি » দফায় দফায় বাড়ছে কাঁচা মরিচের দাম
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দফায় দফায় বাড়ছে কাঁচা মরিচের দাম

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: গত এক সপ্তাহ ধরে নওগাঁর আত্রাইয়ের হাটসহ বিভিন্ন খুচরা বাজারে দফায় দফায় কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। বৃষ্টি ও বন্যার অজুহাত দেখিয়ে কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ টাকা। অথচ সপ্তাহ খানেক আগে এই কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ টাকা থেকে ৬০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাটের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক ধরে বাজারে দফায় দফায় দাম বেড়ে যেন কাঁচা মরিচের ঝালে ক্রেতাদের চোখে পানি এসে গেছে। হঠাৎ করে কাঁচা মরিচের দাম এতে বেশি বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার মির্জাপুর গ্রামের ক্রেতা ওমর ফারুক জানান, গত মঙ্গলবার হাটে এই কাঁচা মরিচ কিনেছি প্রতিকেজি ৬০ টাকা, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫০ টাকা। এত দাম বাড়ার কারন কি জানতে চাইলে তিনি অধিক মুনাফালোভি ব্যবসায়ীদের কারসাজি হতে পারে বলে অভিযোগ করে বলেন, কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমের কারণে দেশের বিভিন্ন এলাকায় আগাম বন্যা হওয়ায় কাঁচা মরিচের ক্ষেত তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এখন বিভিন্ন এলাকা থেকে যে পরিমাণ কাঁচা মরিচ বাজারে আসছে তা চাহিদার তুলনায় অনেক কম। চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

তারা আরও বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। তাই তারাও বেশি দামে বিক্রি করছেন। এখানে তাদের কিছু করার নেই।

তবে ক্রেতারা বলেছেন, মৌসুমের শেষে দাম একটু বাড়তে পারে। তাই বলে মৌসুমের ৫০/৬০ টাকার কাঁচা মরিচ এখনই ২৫০ টাকা হবে! তাহলে সারাবছর কাঁচা মরিচের দাম কত হবে?

বিক্রেতারা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়েছেন অভিযোগ করে তারা আরও বলেন, প্রতিটি সবজি বিক্রেতার দোকানেই যথেষ্ট পরিমাণ কাঁচা মরিচের মজুদ আছে। এমনিতেই ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি মেলে না। তার ওপর কাঁচা মরিচের দাম এতো বেশি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)