শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান :: আসন্ন শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে রাউজানে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের সাথে রাউজান উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৯ অক্টোবর সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগেরর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত ও ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নূরুল ইসলাম বাঁশি, পৌর কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রবিন্দ্র ললাল চৌধুরী, সাংবাদিক প্রদীপ শীল, পূজা পরিষদ নেতা তপন দে, উজ্জ্বল কান্তি দাশ, মিঠু শীল মেম্বার, দীলিপ দে ও রনজিত বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, পৃথিবী জুড়ে করোনা প্রাদুর্ভাবের কারণে পূজার আয়োজন স্বাস্থ্য বিধি মেনে করাটা প্রয়োজন। তারপরও যতটুকু আনন্দ করা যায় আপনারা সিমিত সময়ে তাহা শেষ করতে হবে। পূজা পরিষদ সমূহ পূজার্চনা শেষে পূজা মন্ডের সার্বিক নিরাপত্তায় পূজা মন্ডপে অবস্থান করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, আসন্ন দূর্গা পূজা প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হওয়ায় সরকার পূজার আয়োজন সীমিত আকারে করার সিন্ধান্ত নিয়েছেন। অতিরিক্ত জমায়েত থেকে বিরত থাকতে হবে। মূখে মাস্ক পরিধান করে পূজা মন্ডপে প্রবেশ করতে হবে। মানুষের জীবন বাঁচাতে সরকারী নির্দেশ গুলো বাস্তবায়নে প্রতিটি পূজা মন্ডপে আলাদা সেচ্ছাসেবক ঠিম গঠন করতে হবে। সাথে মহিলা সেচ্ছাসেবক ঠিম রাখতে হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাব চলে গেলে আগামী বছর মহা সমারোহে সার্বজনীন উৎসব পালন হবে। সরকার সকলের মঙ্গল কামনার্থে কাজ করছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন পূজা কালীন পুলিশ হেড কোয়াটারের নির্দেশনা উপস্থাপন করে বলেন, প্রতিটি মন্ডপে এন্ট্রি ও এক্সিড পয়েন্ট আলাদা রাখতে হবে। এন্ট্রি পয়েন্ট হ্যান্ড ওয়াস/ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার রাখতে হবে। প্রত্যেক মন্ডপে একটি করে রেজিস্টার রাখতে হবে। সম্ভব হলে সিসি ক্যামেরা লাগাতে পারেন। তিনি বলেন, পূজার মন্ডপ নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবক ঠিমকে একযোগে কাজ করতে হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় বিগত সময়ে উৎসব মূখর পরিবেশে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। আবহমান কাল থেকে সকল ধর্মের সমন্বয়ে সার্বজনীন দুর্গোৎসব পালন করেছি। এই বার করোনা পরিস্থিতির কারনে পূজার আয়োজন সীমিত করা হয়েছে। রাউজানে মন্ডপের বাহিরে কোন আলোকসজ্জা হবে না। সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করা হবে। আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নির্দেশনা সম্বলিত লিফলেট সরবরাহ করবো প্রতিটি মন্ডপে। তিনি বলেন, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে মাস্ক প্রদান করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)